বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ব করবে। প্রশ্ন: শব্দ কাকে বলে? উৎপত্তি অনুসারে বাংলা শব্দসম্ভারকে কয় ভাগ করা হয়েছে? আলোচনা করো।উত্তর: কয়েকটি বর্ণ পাশাপাশি অবস্থিত হয়ে যে একটি অর্থবোধক ধ্বনিসমষ্টির সৃষ্টি করে, তাকে শব্দ বলে। ড. সুকুমার সেনের মতে, অর্থবোধক একটি মাত্র বর্ণ অথবা কয়েকটি বর্ণের সমষ্টিকে শব্দ বা প্রাতিপদিক বলে। যেমন: নাহিদ প্রথম আলো পড়ে। এখানে কয়েকটি শব্দের সমষ্টি ঘটেছে।উৎপত্তি অনুসারে শব্দসম্ভারকে পণ্ডিতেরা নিচের পাঁচ ভাগে ভাগ করেছেন:তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন: বৃক্ষ, প্রকৃতি, নারী, হস্ত ইত্যাদি। অর্ধতৎসম শব্দ: বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহূত হয় এগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ। যেমন: কায়েত, ছেরাদ্দ, কুচ্ছিত ইত্যাদি। তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়। কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন: হাত, ভাত, বউ ইত্যাদি।দেশি শব্দ: বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন: কুলা, ডাব, ডাগর ইত্যাদি।বিদেশি শব্দ: রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। যেমন: আল্লাহ, ইউনিয়ন, আনারস ইত্যাদি। # উপরে উল্লিখিত পাঁচ প্রকার ছাড়াও রয়েছে—মিশ্র শব্দ: কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন: রাজা-বাদশা (তৎসম+ফারসি) ইত্যাদি।পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। যেমন: অম্লজান Oxygen, উদযান Hydrogen ইত্যাদি।খণ্ডিত শব্দ: শব্দের কোনো একটি অংশ যখন এককভাবে ভাষায় ব্যবহূত হয় তখন তাকে খণ্ডিত শব্দ বলে। যেমন: মাইক্রোফোন>মাইক, টেলিফোন>ফোন ইত্যাদি।মুণ্ডমাল শব্দ: কোনো বাক্যাংশের প্রতিটি শব্দের প্রথম ধ্বনিগুলো নিয়ে শব্দ তৈরি করা হলে তাকে মুণ্ডমাল (Abbreviation) বলে। যেমন: বাংলাদেশ সংবাদ সংস্থা = বাসস ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল