বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগধারাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের বাগধারা নিয়ে আলোচনা এবং নির্বাচিত কিছু বাগধারা অনুশীলন করব। প্রতিটি ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে, যার সাধারণ অর্থের বাইরে অন্য অর্থ থাকে। এসব শব্দ বা পদ বাক্যে বিশেষ তাৎপর্যময় অর্থ প্রকাশ করে। এ পদগুলোকে বাগধারা বা বাগবিধি বলে। বাক্যে এ ধরনের পদ ব্যবহারে বক্তার বক্তব্য স্পষ্ট ও ব্যঞ্জনাদীপ্ত হয়। আসলে ভাষা ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বাগধারা তৈরি হয়। এর নেপথ্যে সামাজিক ও ব্যক্তিক নানা ঘটনা বা প্রসঙ্গ যুক্ত হয়ে থাকে। বাগধারা ভাষার একটি গৌরবময় ঐতিহ্য। যে জাতির ভাষা যত প্রাচীন, তার ভাষায় বাগধারার ব্যবহার তত বেশি। বাঙালি জাতির প্রায় হাজার বছরের ভাষা ও সাহিত্যের ঐতিহ্য রয়েছে। অভিব্যক্তি প্রকাশের জন্য অজস্র বাগধারা রয়েছে। বাগধারা ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যময় করে তোলে। বাংলা ভাষাতেও অনেক বাগধারা আছে। এখানে কতকগুলো উদাহরণ দেওয়া গেল—অর্ধচন্দ্র দান (গলাধাক্কা দেওয়া)—চোরটার মায়াকান্নায় কর্ণপাত করো না; বেশ করে অর্ধচন্দ্র দান করে বিদায় করো।অগ্নিপরীক্ষা (চরম পরীক্ষা)—বাঙালি জাতি মুক্তিযুদ্ধে চরম অগ্নিপরীক্ষা দিয়ে জয়লাভ করেছে।অকূলে কুল পাওয়া (নিরুপায় অবস্থা থেকে উদ্ধার পাওয়া)—এই ঘোরতর দুর্দিনে তোমার সাহায্য পেয়ে যেন অকূলে কুল পেলাম।অকূল পাথার (মহাবিপদ)—অকূল পাথারে খোদা তুমিই আমার ভরসা।অনুরোধে ঢেঁকি গেলা (অসম্ভব কার্যসম্পাদন করা)—কাজটা খুবই কঠিন, কিন্তু এখন বন্ধুর অনুরোধে ঢেঁকি গিলতে হচ্ছে।অন্ধকার দেখা (বিপদে পড়ে ভয় ও ভাবনায় আকুল হওয়া)—পিতৃমাতৃহীন আকবর দেনার দায়ে দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন।অক্ষরে অক্ষরে (সম্পূর্ণভাবে)—তাঁর কথা অক্ষরে অক্ষরে ফলবে, আমরা জানতাম।অ আ ক খ (প্রাথমিক জ্ঞান)—দর্শন বিষয়ে তাঁর অ আ ক খ জ্ঞান নেই।অয়বট (প্রাচীন ব্যক্তি)—আবদুল করিম বেঁচে আছেন অয়বট হয়ে।আগড়ম বাগড়ম (অর্থহীন কথা)—আগড়ম বাগড়ম না করে আসল কথা বলো।অতি চালাকের গলায় দড়ি (বেশি চালাকির পরিণাম)—অতি চালাকের অনেক সময় গলায় দড়ি পড়ে।অতি লোভে তাঁতি নষ্ট (অতিরিক্ত লোভ করলে সব হারাতে হয়)—বেশি লোভ করতে নেই, অতি লোভে তাঁতি নষ্ট হয়।অবস্থা বুঝে ব্যবস্থা (পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম গ্রহণ)—আগেভাগে কিছু ভাবতে পারছি না, অবস্থা বুঝে ব্যবস্থা নেব।অকাট মূর্খ (জড়বুদ্ধিসম্পন্ন)—তাঁর মতো অকাট মূর্খকে দিয়ে এ কাজ ১০ বছর পরও হবে না।অক্কা পাওয়া (মারা যাওয়া)—প্রায় বছরখানেক ভুগে কাল রাতে রহিম সাহেব অক্কা পেয়েছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল