বাংলা ২য় পত্র
ধ্বনি পরিবর্তনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘ধ্বনি পরিবর্তন’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?ক. বিপ্রকর্ষ খ. ধ্বনি বিপর্যয় গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি২. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলা হয়?ক. স্বরলোপ খ. সমীকরণ গ. অন্তঃস্বরলোপ ঘ. স্বরসংগতি৩. কোন কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয়?ক. অপিনিহিতি খ. অসমীকরণ গ. স্বরসংগতি ঘ. অন্তঃস্বরাগম৪. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?ক. বিষমীভবন খ. সমীভবন গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ৫. কোনটি স্বরাগমের উদাহরণ?ক. পিরিতি খ. বিলিতি গ. বসতি ঘ. উড়নি৬. কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?ক. স্বপ্ন>স্বপন খ. সত্য>সইত্য গ. বিলাত>বিলিতি ঘ. ধপধপ>ধপাধপ৭. স্বরলোপের উদাহরণ কোনগুলো?ক. বাক্য>বাইক্য, সত্য>সইত্যখ. শরীর>শরীল, লাল>নালগ. বসতি>বসিত, জানালা>জান্লাঘ. কবাট>কপাট, ধোবা>ধোপা৮. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?ক. বিলাতি>বিলিতি খ. দেশি>দিশি গ. বাক্য>বাইক্য ঘ. মুলা>মুলো৯. কোন শব্দটি অন্যান্য স্বরসংগতির উদাহরণ?ক. বিলিতি খ. মুডো গ. শেকে ঘ. মুজো১০. ‘লগ্ন>লগ্ন’ কোন সমীভবন?ক. প্রগত খ. পরাগত গ. মধ্যগত ঘ. অন্যান্য১১. গ্লাস>গোলাস, দর্শন>দরিশন— এগুলো কিসের উদাহরণ?ক. অপিনিহিতি খ. আদি স্বরাগম গ. মধ্য স্বরাগম ঘ. অন্তঃস্বরাগম১২. সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসাকে কী বলে?ক. আদি স্বরাগম খ. স্বরসংগতি গ. অন্তঃস্বরাগম ঘ. স্বরভক্তি১৩. শব্দের অন্তঃস্বরের প্রভাবে আদিস্বর পরিবর্তন হওয়াকে কী বলে?ক. অন্তঃস্বরলোপ খ. পরাগত স্বরসংগতি গ. প্রগত স্বরসংগতি ঘ. অন্যান্য স্বরসংগতি১৪. দেশি>দিশি কিসের উদাহরণ?ক. অন্তঃস্বরলোপ খ. পরাগত স্বরসংগতি গ. প্রগত স্বরসংগতি ঘ. অন্যান্য স্বরসংগতি১৫. শব্দের আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হওয়াকে কী বলে?ক. প্রগত স্বরসংগতি খ. মধ্যগত স্বরসংগতি গ. অন্যান্য স্বরসংগতি ঘ. স্বরলোপ১৬. ইচ্ছা>ইচ্ছে কিসের উদাহরণ?ক. স্বরসংগতি খ. চলিত বাংলা স্বরসংগতি গ. অন্যান্য স্বরসংগতি ঘ. স্বরলোপ১৭. ‘আলাবু’ থেকে ‘লাউ’ শব্দটি কোন নিয়মে উদ্ভূত হয়েছে?ক. বর্ণ বিপর্যয় খ. বর্ণ বিকৃতি গ. স্বরাগম ঘ. স্বরলোপ১৮. গিলা>গেলা, মিঠা>মিঠে কিসের উদাহরণ?ক. স্বরসংগতি খ. চলিত বাংলা স্বরসংগতি গ. অন্যান্য স্বরসংগতি ঘ. স্বরলোপ১৯. আদিস্বর লোপের উদাহরণ কোনটি?ক. আশা>আশ খ. উদ্ধার>ধারগ. অগুরু>অগ্রু ঘ. আজি>আইজ২০. মধ্যস্বর লোপের উদাহরণ কোনটি?ক. আশা>আশ খ. অলাবু>লাবুগ. অগুরু>অগ্রু ঘ. আজি>আইজ২১. ‘রত্ন’>‘রতন’ ব্যাকরণের কোন নিয়ম?ক. অসমীকরণ খ. অপিনিহিতি গ. স্বরসংগতি ঘ. স্বরাগম২২. ‘মোরগ’ পরিবর্তিত শব্দটিতে কোন ধ্বনির আগমন ঘটেছে?ক. ও খ. উ গ. এ ঘ. ঔ২৩. কোনটি ভিন্নার্থক শব্দ?ক. স্বরলোপ খ. স্বরভক্তি গ. বিপ্রকর্ষ ঘ. মধ্যস্বরাগম২৪. স্বরসংগতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?ক. ৩ ভাগে খ. ৪ ভাগে গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে২৫. স্বরাগমের বিপরীত প্রক্রিয়া কোনটি?ক. অপিনিহিতি খ. অসমীকরণ গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ।সঠিক উত্তর: (ধ্বনি পরিবর্তন-২): ১। ঘ ২। ঘ ৩। ঘ ৪। ঘ ৫। ক ৬। ক ৭। গ ৮। ঘ ৯। ঘ ১০। ক ১১। গ ১২। ঘ ১৩। খ ১৪। খ ১৫। গ ১৬। খ ১৭। ঘ ১৮। গ ১৯। খ ২০। গ ২১। ঘ ২২। ক ২৩। ক ২৪। গ ২৫। ঘ।