বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘পদ প্রকরণ’ নিয়ে আলোচনা করব।নাম বিশেষণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়:গুণবাচক বা অবস্থাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ কোনো গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষণ বা অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন: গরম চা, সাদা পোশাক, বড় লোক, উদার প্রকৃতি।সংখ্যাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন: দুশ লোক, হাজার কাজ, লক্ষ মুদ্রা।পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ বলে। যেমন: অনেক পানি, প্রচুর টাকা, গভীর স্নেহ।ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ: যে বিশেষণ পদ দিয়ে কোনো পর্যায়ক্রমিক স্থান বা ক্রম নির্দেশ করে তাকে ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ বলে। যেমন: পয়লা তারিখ, পঞ্চম দিন ইত্যাদি।ভাব বিশেষণ: যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ভাব বিশেষণ বলে। যেমন: আস্তে হাঁটো, খুব আস্তে হাঁটো ইত্যাদি। ভাব বিশেষণ আবার দুই প্রকার। যেমন: ক. ক্রিয়া বিশেষণ খ. বিশেষণের বিশেষণক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তাড়াতাড়ি চলো, দিন ভালো যাচ্ছে না।বিশেষণের বিশেষণ: যে বিশেষণ বিশেষণের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন: সে খুব আস্তে হাঁটে, মনোয়ারা খুব ভালো মেয়ে।লক্ষ করি: একই পদ কখনো নাম বিশেষণ, কখনো ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহূত হতে পারে। যেমন: নাম বিশেষণ: ভালো ছাত্র পাস করবেই।ক্রিয়া বিশেষণ: সে ভালো খেলেছে।একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহূত হতে পারে। যেমন: বিশেষণ: ভালো বাড়ি পাওয়া কঠিন। বিশেষ্য: আমি তোমার ভালো চাই।বিশেষণের তারতম্য: কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে অপর ব্যক্তি বা বস্তুর বিশেষ গুণ, অবস্থা ইত্যাদি তুলনা করা যায়। এভাবে তুলনায় ভালো-মন্দ, কমবেশি বা উৎকর্ষ বোঝানো হয়ে থাকে। একে বিশেষণের তারতম্য বলে। বিশেষণের তারতম্য প্রকাশের জন্য বাংলা ও সংস্কৃতি দুটি রীতি আছে।বাংলা রীতি: ক. দুইয়ের মধ্যে তুলনায় যার সঙ্গে তুলনা করা হয় তার পরে ‘অপেক্ষা’, ‘চেয়ে’ প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়। যেমন: চাটগাঁর চেয়ে ঢাকা বড় শহর, রুপা অপেক্ষা সোনা দামি ইত্যাদি।খ. বহুর মধ্যে তুলনায় একটির উৎকর্ষ বা অপকর্ষ জানতে হলে ‘সর্বাপেক্ষা’, ‘সবচেয়ে’, ‘সকলের চেয়ে’ ইত্যাদি পদ বা বাক্যাংশ ব্যবহূত হয়। যেমন: এ ছাত্রটি সবচেয়ে ভালো, সে সকলের চেয়ে ভালো লেখে ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল