বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণপ্রশ্ন: উৎপত্তির বিচারে বাংলা ভাষার শব্দসম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? আলোচনা করো:উত্তর: অর্থবোধক ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। বাংলা ভাষায় রয়েছে বিচিত্র ধরনের শব্দের ভান্ডার। প্রাচীন ভারতীয় আর্য শাখা থেকে ক্রমবিবর্তনের মাধ্যমে প্রাকৃত অপভ্রংশের স্তর পার হয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। সেসব ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষায় উত্তরাধিকার সূত্রে স্থান পেয়েছে। উৎপত্তির বিচারে বাংলা ভাষার শব্দসম্পদকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়। ক) তৎসম শব্দ খ) অর্ধতৎসম শব্দ গ) তদ্ভব শব্দ ঘ) দেশি শব্দ ঞ) বিদেশি শব্দ।ক) তৎসম শব্দ: তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎ অর্থ তার; ‘সম’ অর্থ সমান। আর ‘তৎসম’ অর্থ তার সমান বা সংস্কৃত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। উদাহরণ: অঞ্চল, আমূল, কুন্তল, ঘৃত, চর্ম, চন্দ্র, জয়, পঙ্কজ, মনুষ্য, শয়ন, সূর্য।খ) অর্ধতৎসম শব্দ: যেসব তৎসম শব্দ লোকমুখে উচ্চারণে বিকারপ্রাপ্ত হয়ে তাদের মূল রূপ বিশুদ্ধ রাখতে পারেনি সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন: তৎসম অর্ধতৎসম গৃহিণী> গিন্নি, বৈষ্ণব> বোষ্টমগ) তদ্ভব শব্দ: যেসব সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। এগুলোকে বাংলা শব্দও বলা হয়। সংস্কৃত প্রাকৃত তদ্ভবচর্মকার> চম্মআর> চামারচন্দ্র> চন্দ> চাঁদঘ) দেশি শব্দ: এ দেশের প্রাচীন অনার্য জনগোষ্ঠীর মুখের ভাষার যে সব কোল, মুন্ডা, দাবিড় ইত্যাদি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে সেগুলোকে দেশি শব্দ বলে।উদাহরণ: কয়লা, ডিঙ্গি, টোপর, পয়লা, ডাঁসা ইত্যাদি। ঙ) বিদেশি শব্দ: ভৌগোলিক, রাজনৈতিক, ধর্মীয় ও বাণিজ্যিক কারণে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী এ দেশে বসবাস করেছে। তাদের মুখের যেসব শব্দ বাংলায় রয়ে গেছে সেগুলোকে বলে বিদেশি শব্দ।বিদেশি শব্দগুলো এসেছে বিদেশের বিভিন্ন ভাষা থেকে। এ বিদেশি ভাষাগুলোর মধ্যে আছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, জাপানি, চীনা ইত্যাদি।ফারসি থেকে আগত শব্দ: আতশবাজি, আদমশুমারি, আমদানি, আসমান।আরবি থেকে আগত শব্দ: আতর, আদালত, আমির, জাফরান।পর্তুগিজ থেকে আগত: আলপিন, আলকাতরা, গির্জা, গরাদ।তুর্কি থেকে আগত: উজবুক, কঞ্চি, ঝকমক, তকমা, বোঁচকা, মুচলেকা, লাশ।ওলন্দাজ: ইস্কাপন, তুরুপ, রুইতন।ইংরেজি: অডিটর, আস্তাবল, এনামেল, এজেন্ট।বর্মি: লুঙ্গি, ফুঙ্গি।চীনা: চা, চিনি।ইতালি: ম্যাজেন্টা।প্রশ্ন: শব্দ কাকে বলে? অর্থানুসারে শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।উত্তর: শব্দ বস্তু বা ভাবের দ্যোতক। মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশের জন্য মানুষ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে। এই অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়।ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, অর্থযুক্ত ধ্বনিকে বলে শব্দ। কোনো বিশেষ সমাজের নর-নারীর কাছে যে ধ্বনির স্পষ্ট অর্থ আছে, সেই অর্থযুক্ত ধ্বনি হচ্ছে, সেই সমাজের নর-নারীর ভাষার শব্দ।অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ:অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: (১) যৌগিক শব্দ (২) রূঢ় বা রূঢ়ি শব্দ (৩) যোগরূঢ় শব্দ১. যৌগিক শব্দ: যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন: গুণবান, গুণ আছে যার। পাঠক-যে পাঠ করে।২. রূঢ় বা রূঢ়ি শব্দ: যেসব শব্দ প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেগুলোকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন:* ‘সন্দেশ’ শব্দটির অর্থ একশ্রেণীর ‘মিষ্টান্ন’ কিন্তু প্রকৃতি-প্রত্যয়জাত অর্থ সংবাদ।* হাতি বলতে একশ্রেণীর প্রাণীকে বোঝায়, কিন্তু হাতি বলতে ব্যুৎপত্তিগতভাবে বোঝায় হস্ত আছে যার।৩. যোগরূঢ় শব্দ: প্রকৃতি-প্রত্যয় নিষ্পন্ন বা সমাসযুক্ত যে শব্দ প্রকৃতি বা যথাযথ অর্থ প্রকাশ না করে যদি একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন:জলদ (ব্যুৎপত্তিগতভাবে যা জল দেয়, ব্যবহারিক অর্থে মেঘ), পঙ্কজ (যা পঙ্কে বা কাদায় জন্মে কিন্তু ব্যবহারিক অর্থে-পদ্ম)