বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। পত্র লিখন ১৬। পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র কোন দুই প্রকার?ক. ব্যক্তিগত ও ব্যবহারিক খ. ব্যক্তিগত ও বাণিজ্যিক গ. ব্যবহারিক ও বৈষয়িক ঘ. বৈষয়িক ও আবেদনপত্র১৭। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?ক. পত্রের ভাষা খ. পত্রের বক্তব্য বিষয় গ. পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ১৮। কোন শ্রেণীর পত্রে জীবনবৃত্তান্ত উল্লেখ করতে হয়?ক. ব্যক্তিগত পত্রে খ. সংবর্ধনাপত্রে গ. চাকরির আবেদনপত্রে ঘ. সংবাদপত্রের চিঠিতে১৯। মানপত্রে কোনটি প্রধান্য পায়?ক. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা খ. উদ্দিষ্ট ব্যক্তির জীবনবৃত্তান্ত গ. উদ্দিষ্ট ব্যক্তির আকার-প্রকৃতি ঘ. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা ২০। পত্রের কোন অংশ ছাড়া পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?ক. সম্বোধন খ. শিরোনাম গ. পত্রগর্ভ ঘ. স্বাক্ষর২১। কোন পত্র আসলে পত্র নয়?ক. আবেদনপত্র খ. ব্যবসায়িক পত্র গ. মানপত্র ঘ. ব্যক্তিগত পত্র ২২। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?ক. টেলিফোন খ. পত্র গ. বেতার ঘ. টেলিগ্রাম২৩। পত্রের কোন অংশকে গর্ভাংশ বলা হয়?ক. সম্বোধন অংশকে খ. ঠিকানা অংশকে গ. মূল বিষয় অংশকে ঘ. লেখকের স্বাক্ষর অংশকে ২৪। কোনটির অভাবে চিঠিপত্র ‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়?ক. সঠিক দিন-তারিখ খ. প্রেরকের ঠিকানা গ. পূর্ণ ও স্পষ্ট ঠিকানা ঘ. প্রয়োজনীয় সীলমোহর২৫। মাতার নিকট পুত্রের পত্রে সম্বোধন কোনটি হবে? ক. পাক জনাবেষু খ. শ্রদ্ধাস্পদ গ. পাক জনাব ঘ. প্রিয় আম্মাজান২৬। সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কী?ক. আবেদনপত্র খ. দলিলপত্র গ. বিজ্ঞপ্তিপত্র ঘ. চুক্তিপত্র অনুবাদ১। অনুবাদ কয় প্রকার? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ২। ‘No pains, no gains’-এর সঠিক অনুবাদ কোনটি?ক. প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি খ. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি গ. বজ্র আঁটুনি ফসকা গেরো ঘ. কষ্ট না করলে কেষ্ট মেলে না৩। সুষ্ঠু অনুবাদ দুই শ্রেণীতে বিভক্ত—শ্রেণী দুটি কী কী?ক. অনুবাদ ও ভাবানুবাদ খ. অনুবাদ ও আক্ষরিক গ. আক্ষরিক ও ভাবানুবাদ ঘ. আক্ষরিক ও ইচ্ছানুরূপ ৪। অনুবাদ করার সময় কোন বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়?ক. বানানের প্রতি খ. বিন্যাসের প্রতি গ. অর্থের প্রতি ঘ. বারবার পড়ার প্রতি৫। অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে?ক. মৌলিকতা ও প্রাঞ্জলতা খ. প্রাঞ্জলতা ও কাঠিন্য গ. সহজবোধ্যতা ও পাণ্ডিত্য ঘ. সৌকর্যতা ও গাম্ভীর্যতা৬। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের ওপর নির্ভর করে?ক. ভাবের খ. লেখনীর গ. বিষয়ের ঘ. বিন্যাসের৭। অনুবাদের ক্ষেত্রে মূল বাক্য অতি দীর্ঘ হলে কী করতে হবে?ক. বাক্য দীর্ঘই রাখতে হবে খ. বাক্য সংক্ষিপ্ত করে নিতে হবে গ. ভেঙে ছোট ছোট বাক্য করতে হবে ঘ. কেবল দুটি বাক্য করতে হবে৮। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?ক. পড়াশোনার ওপর খ. নির্ধারণের ওপর গ. ভাষান্তরের ওপর ঘ. অভ্যাসের ওপর ৯। অনুবাদের ভাষা কীরূপ হওয়া উচিত?ক. সহজ, সরল ও প্রাঞ্জল খ. কঠিন, দুর্বোধ্য গ. বাংলা-ইংরেজি মিশ্রিত ঘ. কঠিন অথচ সরল ১০। অনুবাদ কোনটির সহায়ক?ক. জ্ঞানচর্চার খ. ভাষার উন্নতির গ. প্রতিভা বিকাশের ঘ. কাব্য রচনার১১। কোনটির বাংলা অনুবাদ করা যায় না?ক. প্রাণী ও পদার্থের নাম খ. স্থান ও ব্যক্তির নাম গ. বস্তু ও দ্রব্যের নাম ঘ. দ্রব্য ও গুণের নাম১২। কোন ধরনের অনুবাদে অনেক সময় মূলের সঙ্গে অনুবাদের সংগতি রক্ষিত হয় না?ক. চিন্তামূলক খ. আক্ষরিক গ. ভাবানুবাদ ঘ. বর্ণনামূলক# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: পত্র লিখন: ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. খ অনুবাদ: ১. ক ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. গ।