বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। শব্দ গঠন প্রশ্ন: শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেক প্রকার শব্দের উদাহরণ দাও। অথবা, শব্দ গঠন বলতে কী বোঝ? সার্থক শব্দ গঠনের উপায়গুলো উদাহরণসহ লেখো।অথবা, গঠন অনুযায়ী বাংলা শব্দ কত প্রকার ও কী কী? প্রত্যয় ও উপসর্গযোগে শব্দ কীভাবে গঠিত হয় উদাহরণসহ আলোচনা করো।উত্তর: গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়। যেমন: (ক) মৌলিক শব্দ ও (খ) সাধিত শব্দ।(ক) মৌলিক শব্দ: যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদের মৌলিক শব্দ বলে। উদাহরণ: মা, বাবা, গোলাপ, বই, হাত, আকাশ ইত্যাদি। (খ) সাধিত শব্দ: মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয়, সেগুলোকে সাধিত শব্দ বলে। উদাহরণ: প্রত্যয়যোগে —মোগল +আই-মোগলাই। উপসর্গযোগে —সু+নাম = সুনাম। সমাসনিষ্পন্ন—তিন ভুবনের সমাহার = ত্রিভুবন ইত্যাদি।প্রশ্ন: দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি বলতে কী বোঝ? তা কত প্রকার ও কী কী উদাহরণসহ আলোচনা করো।উত্তর: দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি: শব্দ, পদ ও ধ্বনিগুচ্ছের পুনরুক্তি করে নতুন ভাব প্রকাশের ব্যবস্থার নাম দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি। একে শব্দদ্বৈতও বলা হয়। এটি তিন প্রকার। যথা:(ক) শব্দদ্বৈত বা শব্দাত্মক দ্বিরুক্তি: একটি শব্দ দুবার ব্যবহার করলে শব্দ দ্বৈত বা শব্দাত্মক দ্বিরুক্তি হয়। যেমন—বাড়ি বাড়ি, বছর বছর। (খ) পদদ্বৈত বা পদাত্মক দ্বিরুক্তি: একই পদ দুবার ব্যবহার করলে পদদ্বৈত বা পদাত্মক দ্বিরুক্তি হয়। যেমন—চোরে চোরে, পথে পথে।(গ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি: ধ্বনিসমবায়ে সৃষ্ট অর্থহীন অথচ দ্যোতনা সৃষ্টিকারী শব্দের দুবার ব্যবহারে ধ্বন্যাত্মক বিরুক্তি হয়। যেমন—শন্শন্, কন্কনে।প্রশ্ন: উদাহরণসহ সংজ্ঞা লেখো: মৌলিক শব্দ, যৌগিক শব্দ, যোগ্যতা, বিভক্তি, আসত্তিউত্তর: মৌলিক শব্দ: যেসব শব্দ ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: মা, বাবা, বই, হাত, আকাশ ইত্যাদি।যৌগিক শব্দ: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে। যেমন: কৃ+তব্য=কর্তব্য (যা করা উচিত), বাড়ি+ওয়ালা=বাড়িওয়ালা (বাড়ির মালিক)।যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধন বা সংগতি সাধনকে যোগ্যতা বলে। যেমন: ‘শরতে কোকিল ডাকে’ এ পদসমষ্টিতে এক পদের সঙ্গে অন্য পদের অর্থগত মিল নেই। কারণ, শরতে কোকিল ডাকে না। কিন্তু যদি বলা হয় ‘বসন্তে কোকিল ডাকে’ তবে পদগুলোর অর্থগত মিল পাওয়া যায়। যোগ্যতার অভাব হলে কোনো পদসমষ্টিকে বাক্য বলা যাবে না। বিভক্তি: বাক্যের বিভিন্ন পদের সঙ্গে অন্বয় সাধনের জন্য এদের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন: ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ‘ভিক্ষুক’ পদের সঙ্গে ‘কে’ বর্ণটি যুক্ত হয়ে পদগুলোর অন্বয় সাধন করেছে। সুতরাং ‘কে’ বর্ণটি বিভক্তি।আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে পদগুলো এমনভাবে পরস্পর সাজানো হয় যাতে করে মনোভাব প্রকাশে ব্যবহূত হয়। যেমন: ‘ভালো কবি লিলি হক একজন সত্তর দশকের’ বললে পদবিন্যাস সঠিকভাবে না হওয়ায় মনোভাবটি প্রকাশে ব্যাহত হয়েছে। কিন্তু ‘লিলি হক সত্তর দশকের একজন ভালো কবি’ বললে পদবিন্যাস সঠিক হওয়ার কারণে এতে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, তাই বাক্যের মধ্যে আসত্তিগুণ থাকা আবশ্যক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল