বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাসপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষায় প্রায় প্রতিবছর সমাস থেকে প্রশ্ন আসে। বেশির ভাগ ক্ষেত্রে সমাস নির্ণয় করতে বলা হয়। সমাস নির্ণয়ের জন্য প্রতিটি সমাসের বৈশিষ্ট্য জানতে হবে।দ্বন্দ্ব সমাস: পূর্বপদ ও পরপর উভয় পদের অর্থের প্রাধান্য পায়। ব্যাসবাক্যে সংযোজক অব্যয় থাকে ও সমস্তপদে তা লুপ্ত হয়। উদাহরণ: হাট ও বাজার = হাট-বাজারতরু ও লতা = তরু-লতাতৎপুরুষ সমাস: পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি লোপ পায়। বিভক্তি লোপের হিসেবে তৎপুরুষ সমাসের নামকরণ করা হয়। যেমন—রথকে দেখা = রথদেখা (দ্বিতীয়া তৎপুরুষ) ঢেঁকি দ্বারা ছাঁটা = ঢেকিছাঁটা (তৃতীয়া তৎপুরুষ) পাঠের জন্য শালা = পাঠশালা (চতুর্থী তৎপুরুষ) আগা থেকে গোড়া = আগাগোড়া (পঞ্চমী তৎপুরুষ) রাজার পুত্র = রাজপুত্র (ষষ্ঠী তৎপুরুষ) সাহিত্যে বিশারদ = সাহিত্য বিশারদ (সপ্তম তৎপুরুষ)। বহুব্রীহি সমাস: বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বুঝিয়ে থাকে। ব্যাসবাক্যে সাধারণত ‘যার’ বা ‘যে’ থাকে উদাহরণ:লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠিবিড়ালের মতো চোখ যার = বিড়ালচোখা গৌর অঙ্গ যার = গৌরাঙ্গ কর্মধারয়: বিশেষণ ও বিশেষ্য পদে কিংবা বিশেষ্য-বিশেষণ ভাবাপন্ন পদে সমাস হয়। পূর্বপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। ব্যাসবাক্যের মধ্যপদ লুপ্ত হলে কর্মধারয় সমাসটি মধ্যপদলোপী কর্মধারয় হবে। যেমন— ঘরে পালিত জামাই = ঘরজামাই ব্যাসবাক্যে ‘রূপ’ শব্দটি উল্লেখ থাকলে রূপক কর্মধারয় সমাস হবে। যেমন মোহরূপ নিদ্রা = মোহনিদ্রা উপমান পদের সঙ্গে সাধারণ কর্মবাচক শব্দের সমাস হলে উপমান কর্মধারয় সমাস হবে। যেমন— শৈলের ন্যায় উন্নত = শৈলোন্নত উপমান ও উপমেয় পদের সমাস হলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন— ফুলের ন্যায় কুমারী—ফুলকুমারীপদ্মের ন্যায় আঁখি—পদ্মআঁখিঅব্যয়ীভাবে সমাস: অব্যয়ীভাব সমাসে পূর্বপদে অব্যয় বা উপসর্গ থাকে এবং পরপদে বিশেষ্য বর্তমান। অণু, উপ, প্রতি, যথা, অনা, অভাব, সাদৃশ্য, সামীপ্য, ঈষৎ, অতিক্রান্ত ইত্যাদি অব্যয়পদযোগে অব্যয়ীভাব সমাস হয়। যেমন—প্রেরণার যোগ্য = অনুপ্রেরণা ভাবের যোগ্য = অনুভাব মিলের অভাব = গরমিল দ্বিগু সমাস: পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকেপরপদে ‘সমাহার’ শব্দটি থাকে। উদাহরণ: তিন রত্নের সমাহার = ত্রিরত্নতিন পদের সমাহার = ত্রিপদী চার রাস্তার সমাহার = চৌরাস্তাসমাস নির্ণয়: গুরুত্বপূর্ণ কিছু সমাস নিচে উল্লিখিত হলো।ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো। প্রদত্তশব্দ ব্যাসবাক্য সমাসের নাম যৌবনসূর্য যৌবন সূর্যের ন্যায় উপমিত কর্মধারয়বাগিবতণ্ডা বাক্ দ্বারা বিতণ্ডা তৃতীয়া তৎপুরুষ চৌরাস্তা চৌ (চার) রাস্তার সমাহার দ্বিগুদ্বীপান্তর অন্যদ্বীপ নিত্যসমাসপ্রভাত প্র (প্রকৃষ্ট) রূপে যে ভাত প্রাদি জ্যোৎস্নারাত জ্যোৎস্না শোভিত রাত মধ্যপদলোপী কর্মধারয় হিতাহিত হিত ও অহিত দ্বন্দ্ব ডাকবাক্স ডাক ফেলার বাক্স মধ্যপদলোপী কর্মধারয় হরতাল তালের অভাব অব্যয়ীভাব বিষাদসিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারয় তন্মাত্র কেবলমাত্র নিত্যসমাস যথারীতি রীতিকে অতিক্রম না করে অব্যয়ীভাবে বিমনা বি মন যার বহুব্রীহি নব পৃথিবী নব যে পৃথিবী কর্মধারয়চাঁদমুখ চাঁদের ন্যায় মুখ উপমিত কর্মধারয় প্রতিক্ষণ ক্ষণে ক্ষণে অব্যয়ীভাব সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যপদলোপী কর্মধারয় জলসেচন জল দ্বারা সেচন তৃতীয়া তৎপুরুষ দেশভঙ্গ দেশকে ভঙ্গ দ্বিতীয়া তৎপুরুষ কাজলকালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধারয় সৈন্যসামন্ত সৈন্য ও সামন্ত দ্বন্দ্ব সমাস জনমানব জন ও মানব দ্বন্দ্ব সমাস বেওয়ারিশ বে (নেই) ওয়ারিশ যার নঞ বহুব্রীহি যুদ্ধবিরত যুদ্ধ থেকে বিরতি পঞ্চমী তৎপুরুষ বনভোজন বনে ভোজন সপ্তমী তৎপুরুষষড়যন্ত্র ষড় যে যন্ত্র কর্মধারয় অতিথিসৎকার অতিথিকে সৎকার দ্বিতীয়া তৎপুরুষ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল