বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রলিখনপ্রিয় শিক্ষার্থীরা, কয়েক দিন পরই তোমরা এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। সংক্ষিপ্ত সময়ে নিয়ে নাও বিশেষ ও চূড়ান্ত প্রস্তুতি। আজকের আয়োজনে থাকছে পত্রলিখন। এইচএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে ব্যক্তিগত পত্র, সামাজিক নিমন্ত্রণ পত্র, বৈষয়িক বা ব্যবহারিক পত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র ও ব্যবসায়িক পত্র লিখতে বলা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় থেকে একটি নমুনা পত্র প্রকাশ করব ও একই ভাবে তোমরা একই বিষয়ের অন্য পত্রগুলো লেখা অনুশীলন করবে। প্রথমেই জেনে নাও পত্রলিখন অংশে ভালো নম্বর পাওয়ার কৌশল। পত্রের ভাষা যথাসম্ভব সহজ ও সরল বাক্যে লিখবে। একই কথা বারবার লেখা যাবে না। বানান ভুল ও অশুদ্ধ বাক্য গঠন করা যাবে না। পত্রলেখার আধুনিক রীতি মেনে চলতে হবে এবং কোনোক্রমেই সনাতন ও আধুনিক রীতির সংমিশ্রণ করা যাবে না। আবেগ ও উচ্ছ্বাস ব্যক্তিগতপত্রে কিছুটা থাকলেও অন্যান্য পত্রে তা দেখানো যাবে না। পাবলিক পরীক্ষা বিধায় পত্র-আবেদনপত্রে নিজ পরিচয় ও কলেজের নাম উল্লেখ না করে সাংকেতিক চিহ্ন দ্বারা লিখতে হবে।ব্যক্তিগত পত্র# কলেজের বার্ষিক বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একখানি পত্র লেখো।ঢাকাতারিখ: ১৪.০৩.১২প্রিয় ‘ক’অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। তোমার চিঠি পেয়েছি। তোমার আনন্দমুখরিত দিনগুলো বেশ ভালোই কাটছে জেনে খুশি হয়েছি। পত্রে তুমি আমাদের বার্ষিক বনভোজনের অভিজ্ঞতার কথা জানতে চেয়েছ।পড়ালেখার চাপ ও সেই সঙ্গে নগরজীবনের নানা জটিলতায় মাঝেমধ্যে হাঁপিয়ে উঠতে হয়। এ রকম দুর্বিষহ দিনগুলোয় প্রফুল্ল হয়ে উঠেছিল গত ১৫ ফেব্রুয়ারি। বনভোজনে ছয়টি বাস নিয়ে গিয়েছিলাম হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে। সকাল সাতটা ৩০ মিনিটে রওনা দিয়ে পৌঁছে গেলাম বেলা ১১টার মধ্যে। মাইলের পর মাইল বিস্তৃত সত্যিকার বন। বিভিন্ন ধরনের গাছগাছালি, লতাপাতায় ঘেরা বনে মাঝেমধ্যে দেখা যাচ্ছিল বানর, হরিণ, শিয়াল, কাঠবিড়ালি ও শত শত পাখি। পাখির কলতানে মুখরিত এই বনের যেন শেষ নেই। গহিন অরণ্যে যাওয়ার সাহস না হলেও চোখের আলোয় যতটুকু দেখা গিয়েছিল, তাতেই তৃপ্ত।খাওয়া-দাওয়ার সব ব্যবস্থা আগেই করা ছিল। তারপর ছিল কুইজের অনুষ্ঠান। আর বিকেল চারটা ৩০ মিনিটে বাসে উঠে সবাই প্রসন্ন চিত্তে হেলান দিতেই বেজে উঠল হরেক রকম গান। গানের তালে-ঝংকারে প্রায় সবার মন যেন নেচে নেচে উঠল। অনেক আনন্দযজ্ঞের পর রাত আটটা ৩০ মিনিটে আমরা পৌঁছে গেলাম ঢাকায়। সব মিলিয়ে আনন্দে কাটল একটি দিন।ইতি‘খ’