বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্র লিখন  প্রিয় শিক্ষার্থীরা, কয়েক দিন পরই তোমরা এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। সংক্ষিপ্ত সময়ে নিয়ে নাও বিশেষ ও চূড়ান্ত প্রস্তুতি। আজকের আয়োজনে থাকছে পত্রলিখন। সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র# তোমার এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একটি চিঠি লেখো।১৭ মার্চ, ২০১২বরাবরসম্পাদকদৈনিক প্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকাজনাব,আপনার সম্পাদিত ও প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।বিনীত‘চ’‘গ’ জেলা‘ধ’ এলাকায় বিদ্যুৎবিভ্রাট: বিপর্যস্ত জনজীবন‘গ’ জেলার ‘ব’ উপজেলার ‘ধ’ একটি অবহেলিত অঞ্চল। বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত এই এলাকার মানুষ। তবে সব সমস্যা ছাপিয়ে বিদ্যুৎ সমস্যা এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে উঠেছে। মাত্রাতিরিক্ত লোডশেডিং বিগত কয়েক মাসে এলাকার মানুষের জীবনযাপনকে করেছে বিপর্যস্ত। ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, দোকানপাট প্রভৃতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই অনেক বেড়ে গেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তাই ‘ধ’ এলাকার জনগণের বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ-সংকটের প্রতিকার করা প্রয়োজন। লোডশেডিংয়ের বিষয়টি নিয়ে জেলা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টিকে তারা গুরুত্ব দেয়নি ও ভবিষ্যতেও কোনো সুরাহার ব্যবস্থা করবে বলে মনে হচ্ছে না। এমতাবস্থায় ‘ধ’ এলাকার মানুষকে বিপর্যস্ত অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এলাকাবাসীর পক্ষে‘চ’