বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদন  প্রিয় শিক্ষার্থীরা, উচ্চমাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাষণ ও প্রতিবেদন। ভাষণ ও প্রতিবেদন দুটির মধ্যে একটির উত্তর লিখতে হয়। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ প্রতিবেদন নিয়ে আলোচনা করা হলো।প্রতিবেদন বলতে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের পর সে বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য প্রস্তুতকৃত বিবরণীকে বোঝায়। অধ্যাপক মাইক হ্যাচের মতে, ‘প্রতিবেদন হলো একটি সুসংগঠিত তথ্যগত বিবৃতি বা কোনো বক্তব্য সম্বন্ধে সংক্ষিপ্ত অথচ সঠিক বর্ণনাবিশেষ।’ প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় উত্তর লেখার সময় তোমাকে প্রতিবেদকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সে ক্ষেত্রে তথ্য ও বিষয় সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান রাখা জরুরি। প্রতিবেদন রচনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।১. প্রতিবেদন রচনায় নির্দিষ্ট কাঠামো অনুসরণ করবে।২. সঠিক তথ্যের ওপর প্রতিবেদন রচিত হবে।৩. প্রতিবেদন হবে নির্ভুল ও সম্পূর্ণ।৪. বক্তব্য বাহুল্যবর্জিত হবে। ৫. উপস্থাপনা হবে আকর্ষণীয়।৬. পূর্ণাঙ্গতার জন্য উপসংহারে সুপারিশ সংযোজিত হবে।৭. বক্তব্য হবে সংক্ষিপ্ত ও ধারাবাহিক।# তোমার কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের একটি প্রতিবেদন তৈরি করো।তারিখ: ১৫ মার্চ, ২০১২বরাবরঅধ্যক্ষ‘ক’ কলেজ‘গ’ জেলাবিষয়: বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন।জনাবআপনার আদেশক্রমে (আদেশ নম্বর মক/১৪/২০১২,০৯/০৩/২০১২) কলেজে সম্প্রতি অনুষ্ঠিত ‘বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা’ সম্পর্কে একটি প্রতিবেদন আপনার অবগতির জন্য উপস্থাপিত হলো।১. গত ১২ মার্চ কলেজ মিলনায়তনে কলেজের উচ্চমাধ্যমিক ছাত্রদের অংশগ্রহণে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২. বিতর্কের প্রতিযোগিতা প্রাথমিক পর্যায়ে বিভিন্ন শাখা ও শ্রেণীর গঠিত দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একাদশ বাণিজ্য এ শাখার ও বিজ্ঞান দ্বাদশ শাখার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাণিজ্য এ শাখার ছাত্ররা বিজয়ী হয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়’।৩. বিতর্ক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিটি দল প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করে।৪. প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বিচারক ও সঞ্চালকের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কলেজের রোভার স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করায় প্রতিযোগিতায় বিশৃঙ্খলা দেখা দেয়নি।# তোমার কলেজে উদ্যাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন রচনা করো।উত্তর:১ মার্চ, ২০১২বরাবরঅধ্যক্ষ‘ক’ কলেজঢাকাবিষয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন।জনাব,আপনার প্রদত্ত ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখের (স্মারক নম্বর ক-২৯/২০১২/২৭৮) আদেশক্রমে নিম্নোক্ত প্রতিবেদন পেশ করা হলো।১. একুশে ফেব্রুয়ারি ২০১২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম শুরু হয় ভোর ছয়টায় প্রভাতফেরির মাধ্যমে। কলেজের শিক্ষক-শিক্ষার্থী কলেজসংলগ্ন মহাসড়কে একুশের গান গাইতে গাইতে শহীদ মিনারের দিকে অগ্রসর হতে থাকেন। ভোর ছয়টা ১৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। অধ্যক্ষের ধন্যবাদজ্ঞাপন শেষে প্রভাতফেরির কার্যক্রম শেষ হয়।২. সকাল আট ঘটিকায় কলেজের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘সর্বস্তরের মাতৃভাষা ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।৩. সকাল নয়টায় নির্ধারিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মহোদয়। সকাল নয়টা ১৫ মিনিটে অধ্যক্ষের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।৪. একুশে ফেব্রুয়ারি উদ্যাপন অনুষ্ঠানমালায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। শিক্ষকেরা ও ছাত্ররা অনুষ্ঠানে যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে মঞ্চের সাজসজ্জায় কিছু অসংগতি ছিল। বিশেষ করে ব্যানারটি কালো রঙের না হয়ে নীল রঙের হওয়া দৃষ্টিকটু ছিল।৫. একুশে ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসগুলোয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা ও অনুষ্ঠান উদ্যাপন করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। সেই উদ্যোগে সাড়া দেওয়ার পাশাপাশি দল-মতনির্বিশেষে একুশে ফেব্রুয়ারি উদ্যাপন জাতীয় দায়িত্ব। এর মাধ্যমে ভবিষ্যতের নাগরিকেরা দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। তাই ভবিষ্যতে নিয়মিতভাবে এসব অনুষ্ঠান আয়োজন করার সুপারিশ করা হলো।প্রতিবেদকের নাম: অ, প্রতিবেদনের স্থান: গ, প্রতিবেদনের সময়: ১২.০০