বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদনপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চমাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাষণ ও প্রতিবেদন। ভাষণ ও প্রতিবেদন দুটির মধ্যে একটির উত্তর লিখতে হয়। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ প্রতিবেদন নিয়ে আলোচনা করা হলো।# তোমার কলেজের ছাত্রাবাস সমস্যার ওপর একটি প্রতিবেদন রচনা করো।তারিখ: ১৫ মার্চ, ২০১২বরাবরঅধ্যক্ষ‘ক’ কলেজ, ‘ঘ’ জেলাবিষয়: কলেজের ছাত্রাবাস সমস্যার প্রতিবেদন।জনাব,আপনার আদেশক্রমে (আদেশ নম্বর ১৫/২০১২/৩৭৮) অনুসারে কলেজের ছাত্রাবাস সরেজমিনে পরিদর্শন ও আবাসিক শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক নিম্নলিখিত প্রতিবেদন উপস্থাপন করা হলো।১. কলেজের দ্বিতল ছাত্রাবাসটি কলেজ প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে এটির বয়স ৩০ বছর। অনুসন্ধান ও দলিলপত্র ঘেঁটে জানা যায়, বিগত ১০ বছরে এ ভবনটি সংস্কারবিহীন অবস্থায় রয়েছে।২. কলেজের ছাত্রাবাসের ১১২, ১১৪, ১১৬ ও ২২২, ২২৫, ২২৭ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, ছাদে ফাটল ও জরাজীর্ণ দেয়াল থেকে পলেস্তরা খসে খসে পড়ছে। পুরো ভবনটির বাইরে শেওলার আস্তরণ রয়েছে ও ভেতর দিকেও স্যাঁতসেঁতে ভাব রয়েছে।৩. একতলা ও দোতলার শৌচাগারগুলোর বেশির ভাগ পানির কল ভাঙা, কমোড ও বেসিনে ফাটল দেখা গেছে।৪. প্রতিটি কক্ষে অতিরিক্ত ছাত্র অবস্থান করছে এবং অতিরিক্ত ছাত্ররা মেঝেতে তোশক বিছিয়ে কোনো রকমে রাত যাপন করছে। অতিরিক্ত ছাত্রের জন্য প্রয়োজনীয় টেবিল-চেয়ার নেই।৫. দোতলার হলরুমের টিভি ভালো থাকলেও নিচতলার হলরুমের টিভিটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। তবে হোস্টেলে নিয়মিতভাবে সংবাদপত্র পড়ার ব্যবস্থা আছে ও হোস্টেলের গ্রন্থাগার কক্ষটি সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।৬. হোস্টেলে খাবারের ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক। দুপুর ও রাতের খাবারের মান ভালো হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হোস্টেল কর্তৃপক্ষ খাবারের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা অসন্তুষ্ট বলে জানিয়েছে।সুপারিশ: (১) যেকোনো আকস্মিক বিপদ থেকে বাঁচার জন্য হলেও জরুরি ভিত্তিতে ছাত্রাবাস সংস্কার করা হোক।(২) আবাসিক কক্ষ বৃদ্ধি ও আসবাবপত্র বৃদ্ধি করতে হবে।(৩) দুপুর ও রাতের খাবারে কিছুটা ভর্তুকির ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে থাকার ব্যাপারে আগ্রহী হবে।(৪) চিত্ত বিনোদনের জন্য টেলিভিশন যথেষ্ট নয়। এ জন্য ক্যারাম, টেবিল-টেনিস ও ব্যায়ামের যন্ত্রপাতি সরবরাহ করা হোক।(৫) হোস্টেলে আবাসিক শিক্ষকের কক্ষগুলো প্রতিটি তলার মধ্যবর্তী স্থানে হলে শিক্ষার্থীরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। এতে নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র হবে।নিবেদক, ‘খ’সময়: ১১.০০