বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যাবাচক শব্দপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে সংখ্যাবাচক শব্দ নিয়ে। প্রশ্ন: সংখ্যাবাচক শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী?উত্তর: সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্দ ধারণা। সুতরাং যার দ্বারা এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদির ধারণা করা যায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে। সংখ্যা গণনার মূল একক হলো এক। সংখ্যাবাচক শব্দ চার প্রকার, যেমন: ১. অঙ্কবাচক ২. পরিমাণ বা গণনাবাচক ৩. ক্রমবাচক বা পূরণবাচক ৪. তারিখবাচক শব্দ।প্রশ্ন: অঙ্কবাচক বা পরিমাণবাচক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: যেসব সাংকেতিক চিহ্ন দ্বারা সংখ্যা নির্দেশ করা হয় তাকে অঙ্কবাচক সংখ্যা বলে। যেমন—১, ২, ৩, ১০ ইত্যাদি। এভাবে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গণনা করতে পারি। ১ থেকে ১০০ পর্যন্ত এভাবে গণনার পদ্ধতিতে ১০ গুণোত্তর পদ্ধতি বলে। ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কে লিখিত। ১০ লিখতে এক লিখে ডানে একটি শূন্য দিতে হয়। এই শূন্যের অর্থ বাম দিকে লিখিত অঙ্কের পূর্ণ সংখ্যাটির দশগুণ। এটিই দশ গুণোত্তর প্রণালির নিয়ম। এভাবে আমরা ১০, ২০, ৩০ ইত্যাদি গণনা করতে পারি।পরিমাণ বা গণনাবাচক সংখ্যা: একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। যেমন—‘সপ্তাহ’ বলতে সাত দিনের সমষ্টি বুঝে থাকি।প্রশ্ন: ক্রমবাচক সংখ্যা ও তারিখবাচক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: ক্রমবাচক সংখ্যা: একই সারি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ক্রমবাচক সংখ্যা বলে। যেমন—চতুর্থ লোকটির ডাক, এখানে গণনায় তৃতীয় জনের পরের লোকটিকে বোঝানো হয়েছে। এরূপ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি সংখ্যাকে মূলত ক্রমবাচক সংখ্যা বলে।তারিখবাচক সংখ্যা: বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় তাকে তারিখবাচক সংখ্যা বলে। যেমন: পয়লা বৈশাখ, বাইশে শ্রাবণ ইত্যাদি। তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়, বাকি শব্দ বাংলায় নিজস্ব ভঙ্গিতে গঠিত।