বাংলা ২য় পত্র
সমাসপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আলোচনা উপস্থাপন করছি। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। তোমরা এ পাঠ ভালোভাবে আয়ত্ত করতে পারলে বাংলা বাক্যে শব্দ ব্যবহারে অনেক সচেষ্ট হবে।প্রশ্ন: সমাস কাকে বলে? কত প্রকার ও কী কী?উত্তর: দুই বা বহুপদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস ছয় প্রকার। যেমন: ১. দ্বন্দ্ব সমাস, ২. দ্বিগু সমাস ৩. কর্মধারয় সমাস ৪. অব্যয়ীভাব সমাস ৫. বহুব্রীহি সমাস ৬. কর্মধারয় সমাস। প্রশ্ন: কর্মধারয় সমাস কাকে বলে? কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: কর্মধারয় সমাস: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং যাতে পরপদের অর্থেরই প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে আকাশ = নীলাকাশ, মহান যে নবী = মহানবী। বিভিন্ন প্রকার কর্মধারয় সমাস রয়েছে। নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। ১. মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। ২. উপমান কর্মধারয়: সাধারণত ধর্মবাচক পদের সঙ্গে উপমান বাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন: তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র। অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা ইত্যাদি৩. উপমিত কর্মধারয়: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ ইত্যাদি। ৪. রূপক কর্মধারয়: উপমান ও উপমেয়র মধ্যে অভিন্ন কল্পনা করাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন: মনরূপ মাঝি = মনমাঝি, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। প্রশ্ন: কর্মধারয় সমাস কাকে বলে? কর্মধারয় সমাস কত প্রকারে সাধিত হয়? আলোচনা করো। উত্তর: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট। কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যেমন: দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে—যে চালক সেই চতুর = চালাকচতুর। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে—যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব। কার্যে পরস্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন: আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: সুন্দরী যে লতা = সুন্দরলতা, মহতী যে কীর্তি = মহাকীর্তি। বিশেষণ বাচক ‘মহান’ বা ‘মহৎ’ শব্দ পূর্বপদ হলে, ‘মহৎ’ ও ‘মহান’ স্থানে মহা হয়।যেমন: মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান। মহান যে নবী = মহানবী। পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে ‘কু’ স্থানে ‘কৎ’ হয়। যেমন: কু যে আচার = কদাচার, পরপদে ‘রাজা’ শব্দ থাকলে কর্মধারয় সমাসে ‘রাজ’ হয়। যেমন—মহান যে রাজা = মহারাজ। বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়।যেমন: সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ। অধম যে নর = নরাধম।