বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ক্রিয়ার কাল
২৩। যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে, তা কোন কাল?
ক. ঘটমান ভবিষ্যত্
খ. সাধারণ ভবিষ্যত্
গ. পুরাঘটিত ভবিষ্যত্
ঘ. কোনোটিই নয়
উত্তর: ক. ঘটমান ভবিষ্যত্
২৪। ‘বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন,’ এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. ঘটমান অতীত কাল
উত্তর: ঘ. ঘটমান অতীত কাল
২৫। ‘১৯৭১ সালে এ দেশে ৩০ লাখ লোক মারা গিয়েছিল,’ কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. পুরাঘটিত অতীত কাল
উত্তর: ঘ. পুরাঘটিত অতীত কাল
২৬। যে ক্রিয়া আগে ঘটে গেছে, তার কালকে কোন কাল বলে?
ক. বর্তমান কাল খ. অতীত কাল
গ. ভবিষ্যত্ কাল ঘ. সাধারণ কাল
উত্তর: খ. অতীত কাল
২৭। কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
ক. আকাশজুড়ে মেঘ করেছে
খ. নতুন দা মচমচিয়ে চলছিলেন
গ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
ঘ. চোখের আলোয় দেখেছিলাম
উত্তর: গ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
২৮। জুবায়ের পরীক্ষা দিয়েছে। কোন কাল?
ক. পুরাঘটিত অতীত
খ. পুরাঘটিত বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. সাধারণ অতীত
উত্তর: খ. পুরাঘটিত বর্তমান
২৯। যে ক্রিয়ার কালে বর্তমানের আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত বর্তমান
খ. ঘটমান বর্তমার
গ. ঐতিহাসিক বর্তমান
ঘ. বর্তমান অনুজ্ঞা
উত্তর: ঘ. বর্তমান অনুজ্ঞা
৩০। বর্তমান অনুজ্ঞার উদাহরণ—
ক. ভালো খ. এদিকে এসো
গ. বই দেখে দেখে পড় ঘ. সব কটি
উত্তর: খ. এদিকে এসো
৩১। কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?
ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম খ. আমি সমিতিতে ১০০ টাকা চাঁদা দিয়েছিলাম
গ. তোমরা যা খুশি করো, আমি বিদায় হলাম ঘ. প্রদীপ নিভে গেল
উত্তর: ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
৩২। কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে?
ক. তুমি যেতে থাকো
খ. আমরা গিয়েছি গ. সে গিয়েছে
ঘ. সেখানে গিয়ে দেখে আসো
উত্তর: গ. সে গিয়েছে
৩৩। কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?
ক. আকাশে চাঁদ ছিল
খ. আমরা রোজ ফুল কুড়াতাম
গ. বেলা যে পড়ে এল
ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়
উত্তর: খ. আমরা রোজ ফুল কুড়াতাম
৩৪। কোনটি সাধারণ অতীত কালের উদাহরণ?
ক. বাবা বাড়ি গিয়েছিলেন
খ. আমরা রোজ বেড়াতে যেতাম
গ. আমরা অঙ্ক করছিলাম
ঘ. প্রদীপ নিভে গেল
উত্তর: ঘ. প্রদীপ নিভে গেল
৩৫। ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল,’ এখানে ‘পড়ছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান অতীত কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. পুরাঘটিত অতীত কাল
উত্তর: খ. ঘটমান অতীত কাল
৩৬। যে ক্রিয়া কোনো অনির্দিষ্ট অতীত কালে ঘটেছে, তার কালকে কী বলে?
ক. সাধারণ অতীত কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. পুরাঘটিত অতীত কাল
উত্তর: ক. সাধারণ অতীত কাল।

মোস্তাফিজুর রহমান লিটন

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল