বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পরে আজ বাংলা ২য় পত্রের ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে নমুনা প্রশ্নোত্তর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। ২. গলনালি: খাদ্যনালির ওপর অধিজিহ্বার পেছনে ফাঁপা অংশের নাম গলনালি। ফুসফুস থেকে বাতাস গলনালিতে এসে পৌঁছার পর তা নাক-মুখ দিয়ে বেরিয়ে আসে। ৩. মুখবিহ্বর: গলনালি থেকে ঠোঁট পর্যন্ত অংশের নাম মুখবিহ্বর বা মুখের গর্ত। মুখের ভেতরের অংশটিই মুখব্বির।৪. নাক: নাকের গর্ত দুটি আলজিভের পেছনে গিয়ে গলনালির সঙ্গে মিশেছে। নাসিক্য ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়। নাকের অপর নাম নাসিকা।৫. তালু: দাঁতের মাড়ির ওপরের অংশটুকুই তালু। তালুকে দুই ভাগ করা যায়। সামনের অংশটি শক্ত বলে এর নাম শক্ত তালু। আর পেছনের অংশটুকু নরম বলে এর নাম কোমল তালু। কোমল তালু শ্বাস নেওয়ার সময় ওঠানামা করে। তাই ধ্বনির উচ্চারণে এর ভূমিকা আছে।৬. জিভ: ধ্বনি তৈরির জন্য জিভের কাজ খুব বেশি। নানা রকম ধ্বনি উচ্চারণের জন্য জিভের বিভিন্ন অংশ মুখের ভিন্ন ভিন্ন জায়গায় আঘাত করে। সে জন্য জিভকে পাঁচ ভাগে ভাগ করা যায়।জিভের একেবারে সামনের অংশ যা দাঁতের সঙ্গে লেগে থাকে তার নাম জিভের ডগা। এর পরের আধ ইঞ্চি খানেক অংশের নাম জিভের পাতা। তার পরের অংশের নাম জিভের সামনের ভাগ। এর পরের অংশকে বলা হয় পশ্চাৎ জিভ এবং শেষ অংশটুকু জিভের মূল। জিভ শব্দটি জিহ্বা থেকে সৃষ্ট।৭. মাড়ি: শক্ত তালুর সামনের অংশ এবং দাঁতের ওপরের অংশের নাম মাড়ি। কোনো কোনো ধ্বনির উচ্চারণে জিভ মাড়িতে এসে লাগে। মাড়ির সেখানটার নাম মূর্ধা।৮. দাঁত বা দন্ত: মুখের মধ্যে দুই পাটি দাঁত থাকে। কোনো কোনো ধ্বনির উচ্চারণে দাঁতের ভূমিকা আছে।৯. ঠোঁট: দুটি ঠোঁট-ওপরের ও নিচের। এরা দাঁতকে ঢেকে রাখে। ঠোঁটের অপর নাম ওষ্ঠ। এসব অঙ্গ-প্রত্যঙ্গ নিয়েই বাগ্যন্ত্র। এসব প্রত্যঙ্গের সবগুলোই একসঙ্গে ধ্বনি উচ্চারণে কাজে লাগে না। এদের ব্যবহার ধ্বনির ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। শুধু একটি প্রত্যঙ্গ ব্যবহার করে কোনো ধ্বনি উচ্চারণ করা যায় না।# বাগ্যন্ত্রের বিভিন্ন অংশের নাম অনুসারে ধ্বনি বা বর্ণের নামকরণ করা হয়েছে। যেমন:# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল