বাংলা ২য় পত্র
পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছ তোমরা? নিশ্চয়ই ভালো। আজ তোমাদের জন্য উপস্থাপন করছি পদ প্রকরণ নিয়ে ধারাবাহিক আলোচনা। আশা করি, এ পাঠ থেকে পদ প্রকরণের বিস্তারিত সুন্দরভাবে বুঝতে পারবে।প্রশ্ন: পদ কাকে বলে? কত প্রকার ও কী কী?উত্তর: বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ এবং বাক্যে ব্যবহূত প্রতিটি শব্দই একেকটি পদ। যেমন—দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্যে চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহেও যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন। এ বাক্যে প্রতিটি শব্দই এক একটি পদ।প্রকার ভেদ: পদ প্রধানত দুই প্রকার-১. সব্যয় পদ ২. অব্যয় পদ।নিচে একটি ছকের সাহায্যে পদের শ্রেণীবিভাগ দেখানো হলো।পদ সব্যয় পদ অব্যয় পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াওপরের বাক্যটিতে, ১. বিশেষ্যপদ—অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য, দেশ, মঙ্গলগ্রহ।২. বিশেষণ পদ—দুঃসাহসী, চিরন্তন,৩. সর্বনাশ পদ—তাঁরা৪. ক্রিয়াপদ—পৌঁছেছেন (প্রস্তুত) হচ্ছেন।৫. অব্যয়পদ—এবং, ও, জন্য।প্রশ্ন: বিশেষ্যপদ কাকে বলে? উহা কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। অন্যভাবে বলা যায়, বাক্যের মধ্যে ব্যবহূত যেসব পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে।বিশেষ্য পদ ছয় প্রকার। যেমন—১. সংজ্ঞা (নাম) বাচক বিশেষ্য।২. জাতিবাচক বিশেষ্য।৩. বস্তু (দ্রব্য) বাচক বিশেষ্য।৪. সমষ্টিবাচক বিশেষ্য।৫. ভাববাচক বিশেষ্য।৬. গুণবাচক বিশেষ্য।নিচে এগুলোর সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো—১. সংজ্ঞা (নাম) বাচক বিশেষ্য: যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিজ্ঞাপিত হয়, তাকে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য বলে। যেমন: নজরুল, ঢাকা, মেঘনা, গীতাঞ্জলী ইত্যাদি।২. জাতিবাচক বিশেষ্য: যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন—মানুষ, গরু, পাখি, নদী, ইংরেজ ইত্যাদি।৩. বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য: যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়। যেমন: বই, খাতা, কলম, চাল, চিনি, লবণ ইত্যাদি।৪. সমষ্টিবাচক বিশেষ্য: যে পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাই সমষ্টিবাচক বিশেষ্য, যেমন: সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত ইত্যাদি। ৫. ভাববাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন—গমন (যাওয়ার ভাব বা কাজ)। দর্শন (দেখার কাজ) ভোজন (খাওয়ার কাজ) ইত্যাদি।৬. গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য। যথা, মধুরতা মিষ্টত্বের গুণ-মধুরতা, তরল দ্রব্যের গুণ-তারল্য, তরুণের গুণ-তারুণ্য ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল