বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দ পরিচয় প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে বাংলা ভাষায় ব্যবহূত শব্দ পরিচয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। গতকালের পর আজ রয়েছে দেশি ও বিদেশি শব্দ নিয়েআলোচনা। দেশি শব্দ: আর্যদের এ দেশে আসার আগে থেকে অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা এখানে বাস করত। এদের অস্ট্রিক বা দ্রাবিড় ভাষার যে শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহূত হচ্ছে সেগুলোকে বলা হয় দেশি শব্দ। অস্ট্রিক ভাষা থেকে মুণ্ডা, কোল প্রভৃতি ভাষার সৃষ্টি হয়েছে। বাংলা ভাষায় গৃহীত মুণ্ডা, কোল প্রভৃতি ভাষার শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। আবার দ্রাবিড় ভাষা থেকে এসেছে তামিল, তেলেগু ইত্যাদি ভাষা। এসব ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোও দেশি শব্দ।এ রকম বেশ কিছু শব্দ আছে যেগুলোর উৎস বা মূল খুঁজে পাওয়া যায় না। এগুলোকেও দেশি শব্দ বলা হয়। মোট কথা, আর্য-পূর্ব অনার্য ভাষা-গোষ্ঠী থেকে আগত বাংলা শব্দগুলোকেই বলা হয় দেশি শব্দ।উদাহরণ: কোল-কুড়ি, তামিল-পেট, মুণ্ডা-চুলাএরূপ চোঙ্গা, চাং, কুলা, টোপর, ডাব ইত্যাদি দেশি শব্দ।বিদেশি শব্দ: তৎসম, তদ্ভব ও অর্ধতৎসম বাদে যেসব শব্দ অন্যান্য ভাষা থেকে এসেছে সেগুলোকে বলে বিদেশি শব্দ।যেমন: গ্রিক—দাম।আরবি—আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, গোসল, জান্নাত ইত্যাদি।ফারসি—খোদা, পয়গম্বর, বেহেশত, বেগম, বান্দা, তারিখ, দোকান ইত্যাদি।তুর্কি—দারোগা, চাকু, চাকর ইত্যাদি।গুজরাটি-হরতাল, খদ্দর ইত্যাদি।মিয়ানমার (বার্মি)-লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি।জাপানি—রিকশা, সাম্পান। চিনা-চা, চিনি।পর্তুগিজ—পাউ (পাউরুটি), আনারস, আলমারি, গির্জা, বালতি ইত্যাদি)।ইংরেজি—চেয়ার, টেবিল, স্কুল, লাইব্রেরি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি।ফরাসি—ডিপো, রেস্তোরাঁ, কৃপণ ইত্যাদি।এছাড়াও বাংলা ভাষার শব্দসমূহকে মিশ্র ও বিকৃত এই দুই ভাগে ভাগ করা যায়। নিচের এদের বর্ণনা দেওয়া হলো।মিশ্র শব্দ: ভাষা মানুষেরই সৃষ্টি। তাই ভাষাকে মানুষ ব্যবহার করার সময় এর নানা রকম বৈচিত্র্য সৃষ্টি করে, নানা রকম মিশ্রণ ঘটায়। দেখা যায়, একশ্রেণীর শব্দের সঙ্গে আরেক শ্রেণীর শব্দের মিশ্রণ ঘটেছে। দুই শ্রেণীর শব্দের মিশ্রণে গঠিত নতুন শব্দকে মিশ্র শব্দ বলে। যেমন:তৎসম- ‘রাজা’+ফারসি ‘বাদশা’=রাজা-বাদশা।দেশি- ‘হাট’+ফারসি ‘বাজার’=হাটবাজার।ইংরেজি- ‘হেড’+তৎসম ‘পণ্ডিত’=হেডপণ্ডিত।ইংরেজি- ‘খ্রিষ্ট’+তৎসম ‘অব্দ’=খ্রিষ্টাব্দ।ইংরেজি- ‘ডাক্তার’+ফারসি ‘খানা=ডাক্তারখানা।বিকৃত শব্দ: এক ভাষাভাষী গোষ্ঠীর লোকেরা অন্য ভাষা সাধারণত সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তারা নিজের ভাষার উচ্চারণ রীতিতে রূপান্তরিত করে নেয়। বাংলা ভাষাভাষীদের ক্ষেত্রেও এটা ঘটেছে।