বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে পদ প্রকরণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। বিশেষণ পদ: যে পদ অপর পদের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন: ভালো, মন্দ, লাল, কালো, সুন্দর, মূর্খ, এক, দুই ইত্যাদি। ভালো ছেলে—এ বাক্যে ‘ভালো’ পদের গুণ বোঝাচ্ছে বলে ‘ভালো’ পদটি বিশেষণ। ক্লাসে একটি ছাত্র এসেছে—এ বাক্যে ‘একটি’ পদ ছাত্রের সংখ্যা বোঝাচ্ছে বলে ‘একটি’ বিশেষণ পদ।বিশেষণ পদ নানা রকম হতে পারে। বিশেষণকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।১. নাম বিশেষণ ২. ভাব বিশেষণ।১. নাম বিশেষণ: যে বিশেষণ পদ কোনো নামপদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণ বলতে বাক্যের বিশেষ্য পদ বা সর্বনাম পদ বা বিশেষণ পদের বিশেষণ বোঝায়। যেমন—সে সবুজ জামা পরেছে। অতি উত্তম কথা। এসব বাক্যে ‘সবুজ’, ‘অতি’ নাম বিশেষণ হিসেবে ব্যবহূত হয়েছে।নাম বিশেষণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়ক. গুণবাচক বা অবস্থাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ কোনো গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষণ বা অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন: গরম চা, সাদা পোশাক, বড় লোক, উদার প্রকৃতি।খ. সংখ্যাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন: এক টাকা, দুশ লোক, হাজার কাজ, লক্ষ মুদ্রা।গ. পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ: যে বিশেষণ পদ পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ বলে। যেমন: অনেক পানি, প্রচুর টাকা, গভীর স্নেহ।ঘ. ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ: যে বিশেষণ পদ দিয়ে কোনো পর্যায়ক্রমিক স্থান বা ক্রম নির্দেশ করে তাকে ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ বলে। যেমন: নবম শ্রেণী, পয়লা তারিখ, পঞ্চম দিন ইত্যাদি।২. ভাব বিশেষণ: যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ভাব বিশেষণ বলে। যেমন—আস্তে হাঁটো, খুব আস্তে হাঁটো ইত্যাদি। ভাব বিশেষণ আবার দুই প্রকার। যেমন: ক. ক্রিয়া বিশেষণ খ. বিশেষণের বিশেষণক. ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: তাড়াতাড়ি চলো, দিন ভালো যাচ্ছে না, জিনিসটা সাবধানে রাখো।খ. বিশেষণের বিশেষণ: যে বিশেষণ বিশেষণের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন: সে খুব আস্তে হাঁটে, মনোয়ারা খুব ভালো মেয়ে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল