বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে পদ প্রকরণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।সর্বনাম: যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহূত হয় তাকে সর্বনাম বলে। যেমন: সে, তারা, এটা, এই, ও ইত্যাদি। মনের ভাব প্রকাশের জন্য একই পদ বারবার ব্যবহার করলে শুনতে ভালো শোনায় না। তাই বিশেষ্য পদের বারবার ব্যবহার না করে তার পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করা হয়। যেমন: খোকন ভালো ছেলে। খোকন মনোযোগ দিয়ে লেখাপড়া করে। খোকনের ফল ভালো হয়। তাই খোকনকে বাবা-মা ও শিক্ষকেরা খুব আদর করেন। এসব বাক্যে ‘খোকন’ পদটি বারবার ব্যবহূত হয়েছে। এতে ভালো শোনায় না বলে বাক্যগুলো এভাবে বলা যায়: খোকন ভালো ছেলে। সে মনোযোগ দিয়ে লেখাপড়া করে। তার পরীক্ষার ফল ভালো হয়। তাই তাকে বাবা-মা ও শিক্ষকেরা খুব আদর করেন। এসব বাক্যে ‘খোকনের’ পরিবর্তে যে পদগুলো ব্যবহূত হয়েছে, অর্থাৎ সে, তার, তাকে সেগুলোই সর্বনাম। মোটকথা, বিশেষ্যের পরিবর্তে ব্যবহূত হওয়াই সর্বনামের কাজ। সর্বনাম পদ নানা রকমের হয়:১। ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: যেসব সর্বনাম ব্যক্তিবাচক বা পুরুষবাচক শব্দের বদলে ব্যবহূত হয়, সেগুলোকে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম বলে। যেমন: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। ২। নির্দেশক সর্বনাম: যে সর্বনাম পদ ব্যক্তি, বস্তু বা প্রাণীর বদলে বসে সেগুলোকে নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন: এই, ঐ, ইনি, উনি ইত্যাদি। ৩। সাকুল্যবাচক সর্বনাম: যে সর্বনাম পদ ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে সাকুল্যবাচক সর্বনাম বলে। যেমন: সকল, সবাই, উভয় ইত্যাদি।৪। নিত্যসম্বন্ধী বা সাপেক্ষ সর্বনাম: যে সর্বনাম একটির সঙ্গে অপরটির সম্পর্ক নির্দেশ করে, তাকে নিত্যসম্বন্ধী বা সাপেক্ষ সর্বনাম বলে। যেমন: যে সে, যা তা ইত্যাদি। ৫। প্রশ্নসূচক সর্বনাম: যে সর্বনাম পদ কোনো প্রশ্ন প্রকাশ করে, তাকে প্রশ্নসূচক সর্বনাম বলে। যেমন: কী, কারা, কাদের ইত্যাদি।৬। অনির্দেশক সর্বনাম: যে সর্বনাম পদ কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়, তাকে অনির্দেশক সর্বনাম বলে। যেমন: কেউ, কিছু ইত্যাদি। ৭। আত্মবাচক সর্বনাম: যে সর্বনাম পদ নিজের সম্পর্ক বোঝায়, তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন: নিজ, আপনি, স্বয়ং ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল