বাংলা ২য় পত্র
বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
6.
Bengali language has a glorious tradition. In this country, students and people laid down their lives to keep the honor of our language. Those martyrs are the pride of our nation and history.
বঙ্গানুবাদ: বাংলা ভাষার একটি মহান ঐতিহ্য রয়েছে। এ দেশের ছাত্রজনতা এ ভাষার মান রাখতে জীবন দিয়েছে। এই শহীদেরা আমাদের ইতিহাস ও জাতির গর্ব।
7.
In our country poverty is a great problem. But we do not understand that this plight is our own creation. Most people do not try to improve their condition with hard labour. They only express regret for their distress and blame their lot for it.
বঙ্গানুবাদ: দারিদ্র্য আমাদের দেশে একটি বড় সমস্যা। কিন্তু এই অবস্থা যে আমাদেরই সৃষ্ট, তা আমরা বুঝতে পারি না। অধিকাংশ মানুষ কঠোর পরিশ্রমের দ্বারা তাদের অবস্থা উন্নতির চেষ্টা করে না। তারা তাদের অসহায়ত্বের জন্য আপসোসই করে এবং এ জন্য তাদের ভাগ্যকে দায়ী করে।
8.
A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. He also makes them confident and proves them clever. Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.
বঙ্গানুবাদ: একজন ভালো শিক্ষক যেকোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। বাংলাদেশে ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে। একজন ভালো শিক্ষক অধ্যয়নকে আকর্ষণীয় করে তোলেন। তিনি ছাত্রছাত্রীদের সজাগ রাখেন। তিনি তাদের আত্মবিশ্বাসী ও চালাক-চতুর করে তোলেন। প্রত্যেকের মধ্যেই মূল্যবান কিছু থাকে। একজন ভালো শিক্ষক প্রত্যেক ছাত্রের মধ্যে লুকিয়ে থাকা সম্পদকে উদ্ঘাটন করেন।
9.
A truly active man always finds time for every thing. He is never in a hurry and never behind hand. Such a man never spends a single moment for nothing. He never leaves a letter unanswered. He does not set his hand to many things at a time but when he once undertake to do a thing he does not rest till it is well finished.
বঙ্গানুবাদ: একজন সত্যিকারের কর্মঠ ব্যক্তি সবকিছু করার সময় পান। তিনি কখনো ব্যস্ত হয়ে পড়েন না, আবার হাত গুটিয়েও থাকেন না। এমন লোক বিনাকাজে কালক্ষেপণ করেন না। তিনি কোনো কাজ ফেলে রাখেন না। তিনি একই সঙ্গে অনেক কাজ হাতে নেন না, কিন্তু যেটি নেন, তা যথাযথভাবে শেষ করেন।
10.
A garden is not a source of beauty only. It is also a source of income to men. Men for their great love of flowers decorate their houses with them on occasion. Men love flowers, for they are the symbols of beauty and purity. A home without any garden looks bare and poor.
বঙ্গানুবাদ: একটি বাগান শুধু সৌন্দর্যেরই উত্স নয়; এটা মানুষের আয়েরও একটি উত্স বটে। মানুষ ফুলকে অত্যধিক ভালোবাসে বিধায় অনুষ্ঠানাদিতে তারা ফুল দিয়ে ঘর সাজায়। ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক বলে মানুষ ফুলকে ভালোবাসে। বাগানহীন একটি বাড়ি নিরাভরণ ও শ্রীহীন দেখায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক