বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাসপ্রিয় ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী, আজকে উপস্থাপনা করছি সমাসের অংশ নিয়ে আলোচনা। আশা করছি আজকের আলোচনায় সমাসের বিভিন্ন দিক ভালোভাবে বুঝতে পারবে। তৎপুরুষ সমাসপ্রশ্ন: তৎপুরুষ সমাস কী? বিভিন্ন প্রকার তৎপুরুষের সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন: বিপদকে আপন্ন = বিপদাপন্ন। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যেকোনো বিভক্তি থাকতে পারে।তৎপুরুষ সমাস ৯ প্রকার। যেমন—দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নঞ, উপপদ ও অলুক তৎপুরুষ সমাস।# দ্বিতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত।# তৃতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদের তৃতীয়া বিভক্তি (যেমন: দ্বারা, দিয়া ইত্যাদি) লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন: মন দিয়ে গড়া = মনগড়া। মধু দিয়ে মাথা = মধুমাখা ইত্যাদি।# চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা, ছাত্রদের জন্য আবাস = ছাত্রাবাস ইত্যাদি। # এ রকম পূর্বপদের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি লোপে যথাক্রমে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ সমাস হয়। যেমন: বিলাত হইতে ফেরত = বিলাতফেরত = পঞ্চমী তৎপুরুষ সমাস। চায়ের বাগান = চাবাগান = ষষ্ঠী তৎপুরুষ সমাস।গাছে পাকা = গাছপাকা = ৭মী তৎপুরুষ সমাস।# নঞ তৎপুরুষ সমাস: না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। যেমন, ন-জানা = অজানা, ন-কাল= অকাল ইত্যাদি# উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়া মূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: পঙ্কে জন্মে যা = পঙ্কজ, পকেট মারে যে = পকেটমার ইত্যাদি।# অলুক তৎপুরুষ সমাস: যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন: গায়ে পড়া = গায়ে পড়া ইত্যাদি।  বহুব্রীহি সমাসপ্রশ্ন: বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণসহ লেখ।উত্তর: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যথা বহু ব্রীহি আছে যার = বহুব্রীহি। এখানে ‘বহু’ কিংবা ‘ব্রীহি’ কোনোটিরই অর্থেরই প্রধান্য নেই। যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। নিচে কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। সমান উদার যার = সহোদর। বি(বিগত) হয়েছে পত্নী যার = বিপত্মীক। নীল বসন যার = নীলবসনা। ইত্যাদি।প্রশ্ন: ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। অর্থাৎ যে বহুব্রীহি সমাসে দুটি এক রূপ বিশেষ্য দিয়ে একজাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন— কানে কানে যে কথা = কানাকানি চোখে চোখে যে দেখা = চোখাচোখি কেশে কেশে যে ঝগড়া = কেশাকেশি ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল