বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দ ও পদপ্রিয় জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে শব্দ ও পদ নিয়ে কিছু দরকারি আলোচনা।বিশেষ্য পদবাক্যে ব্যবহূত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, স্থান, কাল, ভাব, কাজ, বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। এককথায়, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। যেমন: নজরুল, মানুষ, বই, খাতা, লেখাপড়া, পশু, সভা, সমিতি, ঢাকা, খুলনা, শয়ন, ভোজন ইত্যাদি।বিশেষ্য পদের নানা শ্রেণীবিভাগ রয়েছে। যেমন:১. সংজ্ঞাবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, সমুদ্র, পর্বত, গ্রন্থ ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। একে নামবাচক বিশেষ্যও বলা হয়। যেমন: ব্যক্তির নাম: আলাওল, বঙ্কিম,প্রাণীর নাম: গরু, ছাগলস্থানের নাম : খুলনা, ঢাকানদ-নদীর নাম: ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গাসমুদ্রের নাম: আরব সাগর, বঙ্গোপসাগরপাহাড়-পর্বতের নাম: গারো পাহাড়, হিমালয়গ্রন্থের নাম: গীতাঞ্জলি, অগ্নিবীণাবাক্যে প্রয়োগকাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।সুন্দরবন খুলনা জেলায় অবস্থিত।আমি অগ্নিবীণা পড়েছি।লন্ডনে নজিবের মামা থাকেন।২. শ্রেণীবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, পর্বত ইত্যাদির সাধারণ নাম বোঝায়, তাকে শ্রেণীবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, পাখি, পর্বত, শহর, সাগর ইত্যাদি।সংজ্ঞাবাচক বিশেষ্যর সঙ্গে শ্রেণীবাচক বিশেষ্যের আপাত মিল লক্ষ করা গেলেও বেশ কিছু পার্থক্য রয়েছে।সংজ্ঞাবাচক বিশেষ্যের দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায়।কিন্তু শ্রেণীবাচক বিশেষ্য পদ এসবের সাধারণ বা অনির্দিষ্ট নাম প্রকাশ করে। যেমন: সংজ্ঞাবাচক বিশেষ্য শ্রেণীবাচক বিশেষ্য (নির্দিষ্ট) (অনির্দিষ্ট)১. মানুষটি ক্ষুধায় কাতর। ১. মানুষ মরণশীল।২. পোড়াবাড়ির চমচম খুব মিষ্টি। ২. মিষ্টি সাবাই পছন্দ করে না।৩. আমি অগ্নিবীণা পড়েছি। ৩. আমি বই পড়ছি।৪. ময়না পাখি কথা বলে। ৪. পাখি আকাশে ওড়ে।৫. পদ্মা বাংলাদেশের বড় নদী। ৫. নদী সাগরে গিয়ে মেশে।৩. সমষ্টিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা একজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন: জনতা, সভা, সমিতি, দল, পাল, মালা, সারি ইত্যাদি।বাক্যে প্রয়োগ:জনতা খেপে গেলে কারও রক্ষা নেই।এখানে একটা বহুমুখী সমবায় সমিতি গড়ে উঠেছে।দল বদল করে আর কত দিন চলবে?ইংরেজদের নৌবহর বিশ্বখ্যাত।আমি সেনাবহিনীর কুচকাওয়াজ দেখেছি।৪. ভাববাচক বিশেষ্য : যে বিশেষ্য পদ দ্বার ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন : ভোজন, শয়ন, দর্শন, গমন, করা, দেখা, শোনা ইত্যাদি।ভাববাচক বিশেষ্য ও ক্রিয়াপদ এক নয়। যেমন :ভাববাচক বিশেষ্য ক্রিয়াপদ১. কোটবাড়ি দর্শন করে এলাম ১. আমি কোটবাড়ি দেখেছি।২. বাবার শয়ন এখনো সম্পন্ন হয়নি। ২. বাবা শুয়েছেন।৩. তার বোধ হয় ফেরা হবে না। ৩. সে ফিরেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল