বাংলা ২য় পত্র
শব্দ ও পদপ্রিয় জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে শব্দ ও পদ নিয়ে কিছু দরকারি আলোচনা।বিশেষ্য পদ মডেল প্রশ্ন।১। কোন শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য? ক. ছাগল খ. মুরগি গ. জনতা ঘ. বাঘ২। ‘শ্রবণ’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য ?ক. ভাববাচক খ. শ্রেণীবাচক গ. সমষ্টিবাচক ঘ. সংজ্ঞাবাচক৩। শ্রেণীবাচক বিশেষ্য কোনটি?ক. জনতা খ. বাঙালি গ. শ্রীপুর ঘ. ভোজন৪। বাক্যে ব্যবহূত প্রতিটি শব্দকে বলে—ক. পদ খ. শব্দ গ. বিভক্তি ঘ. বাক্য৫। পদ কাকে বলে?ক. বিভক্তিযুক্ত শব্দকে খ. ধ্বনিসমষ্টিকে গ. বর্ণসমষ্টিকে ঘ. অক্ষরসমষ্টিকে৬। সাধারণত পদ কয় প্রকার?ক. পাঁচ প্রকার খ. ছয় প্রকার গ. সাত প্রকার ঘ. আট প্রকার৭। নামপদকে কয় ভাগে ভাগ করা যায়?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ৮। ‘আলস্য’ কোন প্রকারের বিশেষ্য?ক. জাতিবাচক খ. গুণবাচক গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক৯। ‘মাতৃ’ শব্দটি কোন পদ?ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া১০। কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?ক. চীন খ. নারী গ. ইলিশ ঘ. নদী১১। বিলাসিতা, পরশ্রীকাতরতা, তিক্ততা, হীনতা, মহত্ত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য?ক. জাতিবাচক খ. গুণবাচক গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক১২। নিচের কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ?ক. শয়ন খ. কাজ গ. শরীর ঘ. মধুরতা১৩। কোনটি জাতিবাচক বিশেষ্য?ক. কবি খ. ভোজন গ. লবণ ঘ. পর্বত ১৪। ‘বীরত্ব’ কোন বিশেষ্য পদের উদাহরণ?ক. জাতিবাচক বিশেষ্য খ. গুণবাচক বিশেষ্য গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য ১৫। পানি, লবণ, তেল, চাল, চিনি, কাঠ এগুলো কোন ধরনের বিশেষ্য?ক. জাতিবাচক খ. বস্তুবাচক গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক১৬। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?ক. পর্বত খ. গমন গ. পানি ঘ. কোনোটিই নয় ১৭। যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকে কী বলে? ক. জাতিবাচক বিশেষ্য খ. গুণবাচক বিশেষ্য গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য ১৮। কোনটি স্থানবাচন বিশেষ্য?ক. মায়া খ. মানুষ গ. ময়নামতি ঘ. জনতা১৯। যেসব বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝায় তাকে কী বলে?ক. জাতিবাচক বিশেষ্য খ. স্থানবাচক বিশেষ্য গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য ২০। রহিম, পদ্মা, ঢাকা কোন জাতীয় বিশেষ্য?ক. জাতিবাচক খ. বস্তুবাচক গ. সংজ্ঞাবাচক ঘ. ব্যক্তিবাচক২১। যে পদ কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায় তাকে কী বলে ?ক. বিশেষ্য পদ খ. ক্রিয়া পদ গ. অব্যয় পদ ঘ. সর্বনাম পদ।২২। রাজশাহী, চট্টগ্রাম কী বাচক বিশেষ্য?ক. জাতি বাচক খ. স্থানবাচক গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক২৩। মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কী জাতীয় বিশেষ্য?ক. জাতিবাচক খ. বস্তুবাচক গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক২৪। ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি?ক. শরবত খ. লেখা, খাওয়া গ. জনতা ঘ. সভা২৫। জনতা, সমিতি, সভা, দল কোন জাতীয় বিশেষ্য?ক. জাতিবাচক খ. স্থানবাচক গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক২৬। সুখ, দুঃখ কী বাচক বিশেষ্য?ক. জাতিবাচক বিশেষ্য খ. গুণ বাচক বিশেষ্য গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য ২৭। শোয়ার কাজ = শয়ন, যাওয়ার কাজ = গমন—কী বাচক বিশেষ্য?ক. জাতিবাচক বিশেষ্য খ. ভাববাচক বিশেষ্য গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. ব্যক্তিবাচক বিশেষ্য।বাংলা ২য় পত্র: সঠিক উত্তরবিশেষ্য পদ: ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. খ।