বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দ ও পদপ্রিয় জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে শব্দ ও পদ নিয়ে কিছু দরকারি আলোচনা।বচন: ব্যাকরণে বচন অর্থ সংখ্যার ধারণা। তাই যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছুর ধারণা প্রকাশ করা হয়, তাকে বচন বলে।বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা: একবচন, বহুবচন।একবচন: যে শব্দ দিয়ে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন:শিক্ষক বললেন, ‘দুই আর দুই চার হয়।’একবচন প্রকাশের উপায়: বাংলা ভাষায় একবচন প্রকাশের কিছু উপায় আছে। যেমন:ক. শব্দের মূল রূপের সঙ্গে কিছু যোগ না করে:১। ‘আমার বাড়ি যেয়ো ভ্রমর, বসতে দেব পিঁড়ে।’২।বাস ঢাকা ছেড়েছে।খ. শব্দের শেষে টি, টা, খান, খানা, খানি, গাছ, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক যোগ করে:১। মেয়েটি খুব চালাক। ২। দড়িগাছ দিয়ে যা তো মা।গ. শব্দের আগে এক, একটা, একটি, একখানা, একজন ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসিয়ে:১। একটি কলম নিয়ে দুই ভায়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে।২। একজন ছাত্র এসেছিল তোমার কাছে।বহুবচন: যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায়, তাকে বহুবচন বলে। যেমন:১।ছেলেরা মঠে খেলছে।২।‘শিশুগন দেয় মন নিজ নিজ পঠে।’বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণবাংলা ভাষায় বহুবচন গঠনের নানা উপায় আছে। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং উন্নত প্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচনবোধক বিভক্তি, প্রত্যয় ও সমষ্টিবাচক শব্দযোগে বহুবচন গঠন করা হয়ে থাকে। যেমন:১. শব্দের শেষে রা, এরা, গুলো, গুলি, দের বিভক্তি যোগ করে:রা — ছেলেরা বল খেলছে। তারা আজ আর আসবে না।এরা — ‘ভাইয়েরা আমার, “রক্ত যখন দিয়েছি, আরও দেব”।’ শ্রমিকেরা ধর্মঘট ডেকেছে।গুলো — আমগুলো রাজশাহী থেকে এসেছে। ছেলেগুলো খুব হইচই করছে।দের — মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি।২. শব্দের শেষে গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণী ইত্যাদি সমষ্টিবাচক শব্দ যোগ করে।গণ — ‘শিশু গণ দেয় মন নিজ নিজ পাঠে।’বৃন্দ — সুকান্ত সাহিত্যের ভক্তরা সমালোচনাও পছন্দ করেন।কুল — সন্ধ্যায় পক্ষীকুল কুলায় ফিরে এসেছে।মণ্ডলী — শিক্ষকমণ্ডলী নবীন ছাত্রদের বরণ করে নিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল