বাংলা ২য় পত্র
শব্দ ও পদপ্রিয় জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে শব্দ ও পদ নিয়ে কিছু দরকারি আলোচনা।২. শব্দের শেষে মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণী ইত্যাদি সমষ্টিবাচক শব্দ যোগ করে।মালা — ‘দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু।’গুচ্ছ — আমি রবীন্দ্রনাথের ‘গল্পগুচ্ছ’ পড়েছি।পাল — ‘রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।’দল — জাতীয় ক্রিকেট দলে তার জায়গা হয়েছে।দাম — শৈবালদামে পুকুর ভরেছে।ঝাঁক — পায়রার ঝাঁক বাকুম বাকুম করছে।আবলি — আজ রাতে পদাবলি কীর্তন শুনতে যাব।সব — ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল।’সমূহ — অতিরিক্ত বৃক্ষনিধনের ফলে বনসমূহ উজাড় হয়ে যাচ্ছে।রাজি — লাইব্রেরির গ্রন্থরাজির মধ্যে রয়েছে সমৃদ্ধ জ্ঞানের ভান্ডার।রাশি — বাজারে নিয়ে যাওয়ার জন্য পুষ্পরাশি চয়ন করা হয়েছে।পুঞ্জ — মেঘপুঞ্জের অবস্থান দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে।শ্রেণী — ধনিকশ্রেণী সব সময় নিম্নশ্রেণীর ওপর খবরদারি করে থাকে।৩. শব্দের আগে অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, বিস্তর, নানা, ঢের, সব, সকল, সমস্ত, হরেক ইত্যাদি শব্দ ব্যবহার করে:বহু — তিনি বহু সম্পত্তির মালিক।বিস্তর — ‘সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর।’নানা — ‘নানা মুনির নানা মত।’সকল — পৃথিবীর সকল মানুষ আমার ভাই।হরেক — মেলায় হরেক রকম জিনিস পাওয়া যায়।৪. একই শব্দ পর পর দুবার বসিয়ে:হাঁড়ি — বরযাত্রীরা হাঁড়ি হাঁড়ি সন্দেশ নিয়ে এসেছে।কাঁড়ি — মেয়ের বিয়েতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হয়ে গেল।খেটে — আমি খেটে খেটে সার হলাম।দ্বারে — দ্বারে দ্বারে ঘুরেও আজ ভিক্ষা জুটল না।ছোট — ‘আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।’বিন্দু — ‘বিন্দু বিন্দু জল, গড়ে তোলে সাগর অতল।আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে:কাঞ্চনের বিয়েতে শ পাঁচেক অতিথি খাবে।সপ্তাহ দুই পরে মাছের দাম কমে যাবে।শিয়াল তার সাত ছেলেকে কুমিরের কাছে পড়তে দিল।দশ কেজি রসগোল্লা দিন তো৬. কখনো কখনো একবচনের রূপ দিয়ে:মানুষ মরণশীল।বাঙালি সব পারে।বাগানে ফুল ফুটেছে।বাজারে লোক জমেছে।পোকার আক্রমণে ফসল নষ্ট হয়।বনে বাঘ থাকে।গরু আমাদের দুধ দেয়।বিশেষ দ্রষ্টব্য:বচন মূলত বিশেষ্য ও সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যার ধারণা নির্দেশ করে। সে কারণে শুধু বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয়।উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ব্যবহূত হয়।রা, এরা, গণ, গুলো, কুল, সকল, সব, সমূহ প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহূত হয়ে থাকে।বাংলা বাক্যে একই সঙ্গে একাধিক বহুবচনবাচক শব্দ ব্যবহূত হয় না। যেমন:সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। (ভুল)সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে। (শুদ্ধ)ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। (শুদ্ধ)# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল