বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের ভাষা থেকে কিছু দরকারি বহুনির্বাচনী প্রশ্নোত্তর।১. বাক্যতত্ত্বের আর এক নাম কী? ক. ভাষা খ. পদক্রম গ. প্রাতিপাদিক ঘ. সাধিত শব্দ ২. বাংলায় বিরামচিহ্ন কয়টি—ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩৩. প্রাচীনযুগের স্থায়ীকাল কোনটি? ক. ৬৫০-১২০০ খ. ১২০১-১৮০০ গ. ১২০১-১৮০১ ঘ. ১২২৯-১৮০০৪. হরতাল কোন ভাষার শব্দ? ক. পাঞ্জাবি খ. গুজরাটি গ. ওলন্দাজ ঘ. সংস্কৃত ৫. ড় ও ঢ় ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে? ক. কম্পনজাত খ. পার্শ্বিক গ. শিস ঘ. তাড়নজাত৬. আমি আজ জ্বর জ্বর বোধ করছি—এখানে দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করে? ক. সামান্য খ. অসামান্য গ. আধিক্য ঘ. আতিশায্য৭. কোনটি নিয়ম অনুযায়ী সন্ধি হয় না? ক. কুলটা খ. দুভিক্ষ গ. বিদ্যালয় ঘ. বৃহস্পতি৮. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে?ক. পারিভাষিক শব্দ খ. প্রতিশব্দ গ. সমার্থক শব্দ ঘ. পরিবর্তিত শব্দ ৯. প্রত্যয় সাধিত শব্দ কোনটি? ক. সুশ্রী খ. সফল গ. জলধি ঘ. মহাত্মা ১০. এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? ক. আদিতে খ. অন্ত গ. আদি অন্তে ঘ. মাঝে ১১. নিদাঘ শব্দের নি উপসর্গ কী অর্থদ্যোতনা সৃষ্টি করে? ক. গভীর খ. না গ. অল্পতা ঘ. আতিশায্য।বাংলা ২য় পত্র: সঠিক উত্তরভাষা: ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ।