বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

ক্রিয়ার কাল

৩৭। সাধারণ অতীত কাল নয় কোনটি?

ক. খাওয়া হলো খ. সে এখনই গেল

গ. অপু তখন খেলছিল ঘ. তিনি কে

উত্তর: গ. অপু তখন খেলছিল

৩৮। যে ক্রিয়া পরে ঘটবে তার কালকে কোন কাল বলে?

ক. বর্তমান কাল খ. অতীত কাল

গ. ভবিষ্যত্ কাল ঘ. সাধারণ অতীত

উত্তর: গ. ভবিষ্যত্ কাল

৩৯। সাধারণ ভবিষ্যত্ কালের উদাহরণ কোনটি?

ক. মাসুদ আসবে খ. সকালে পড়ছি

গ. তুমি এসেছ? ঘ. রাশেদ বাড়ি যায়

উত্তর:  ক. মাসুদ আসবে

৪০। যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে, তা কোন কাল?

ক. ঘটমান ভবিষ্যত্

খ. সাধারণ ভবিষ্যত্

গ. পুরাঘটিত ভবিষ্যত্

ঘ. কোনোটিই নয়

উত্তর: ক. ঘটমান ভবিষ্যত্

৪১। পুরাঘটিত ভবিষ্যত্ কালের উদাহরণ কোনটি?

ক. বোধ হয় করিম এখানে এসে থাকবে খ. মোহন হয়তো ব্যাপারটা শুনে থাকবে গ. দুইটোই সঠিক

ঘ. কোনোটিই নয়

উত্তর: গ. দুইটোই সঠিক

৪২। কোনটি ঘটমান ভবিষ্যতের উদাহরণ?

ক. সদা সত্য কথা বলিবে

খ. ঘুম থেকে ওঠো

গ. সূর্য পূর্ব দিকে উঠবে

ঘ. তুমি পড়তে থাকবে

উত্তর: ঘ. তুমি পড়তে থাকবে

৪৩। কোনটি পুরাঘটিত ভবিষ্যত্?

ক. আমি একটি গল্প লিখেছি

খ. দয়া করে আসুন

গ. তুমি পড়তে থাকবে

ঘ. গত রাতে হয়তো বৃষ্টি হয়ে থাকবে

উত্তর: ঘ. গত রাতে হয়তো বৃষ্টি হয়ে থাকবে

৪৪। যে ক্রিয়া ভবিষ্যতে সম্পন্ন করার জন্য আদেশ-অনুরোধ ইত্যাদি বোঝায়, তার কালকে কী বলে?

ক. পুরাঘটিত ভবিষ্যত্

খ. ভবিষ্যত্ অনুজ্ঞা

গ. সাধারণ ভবিষ্যত্

ঘ. ঘটমান ভবিষ্যত্

উত্তর: খ. ভবিষ্যত্ অনুজ্ঞা

৪৫। দয়া করে কাল এসো। বাক্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?

ক. পুরাঘটিত ভবিষ্যত্

খ. ভবিষ্যত্ অনুজ্ঞা

গ. সাধারণ ভবিষ্যত্

ঘ. ঘটমান ভবিষ্যত্

উত্তর: খ. ভবিষ্যত্ অনুজ্ঞা

৪৬। কী থেকে ক্রিয়া উত্পত্তি হয়?

ক. ধাতু খ. শব্দ

গ. প্রত্যয় ঘ. প্রাতিপদিক

উত্তর: ক. ধাতু

৪৭। ক্রিয়ার যে অবস্থার সাহায্যে ক্রিয়ার কাজের ধরন বা প্রকার বোঝা যায় তাকে কী বলে?

ক. ক্রিয়ার কাল খ. ক্রিয়ার ভাব

গ. ক্রিয়ার রূপ ঘ. ক্রিয়ার প্রকৃতি

উত্তর: খ. ক্রিয়ার ভাব

৪৮। বাক্যের যে ক্রিয়াপদ দিয়ে সাধারণভাবে কোনো কাজের ধরন নির্দেশ করে, তাকে কোন ভাব বলে?

ক. শর্তবাচক ভাব খ. নির্দেশক ভাব

গ. অনুজ্ঞা ভাব ঘ. সব কটি

উত্তর: খ. নির্দেশক ভাব

৪৯। কোনো কাজের ধরন বোঝায়, তার ক্রিয়ায় ভাব কোনটি?

ক. শর্তবাচক ভাব

খ. নির্দেশক ভাব গ. অনুজ্ঞা ভাব

ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব

উত্তর: খ. নির্দেশক ভাব

৫০। ‘রানা দেশে গেছে,’ ক্রিয়ার কোন প্রকার ভাব প্রকাশ করেছে?

ক. শর্তবাচক ভাব খ. নির্দেশক ভাব

গ. অনুজ্ঞা ভাব

ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব

উত্তর: খ. নির্দেশক ভাব

৫১। নির্দেশক ভাবের উদাহরণ কোনটি?    ক. সব পড়া শেখো

খ. বৃষ্টি নামুক  গ. লিলি পড়ছে

ঘ. মিথ্যা কথা বলবে না

উত্তর: গ. লিলি পড়ছে

৫২। ‘আমরা বই পড়ি,’ এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ?

ক. প্রশ্ন জিজ্ঞাসা ভাব

খ. সাপেক্ষ ভাব গ. উপদেশাত্মক ভাব

ঘ. সাধারণ নির্দেশক ভাব

উত্তর: ঘ. সাধারণ নির্দেশক ভাব।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মোস্তাফিজুর রহমান লিটন

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা