বাংলা ২য় পত্র
সর্বনাম পদপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে সর্বনাম পদ নিয়ে আলোচনা।সর্বনাম পদ: বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহূত হয়, তাকে সর্বনাম পদ বলে। যেমন:বিশেষ্য: বকুল ভালো ছেলে।সর্বনাম: সে প্রতিদিন স্কুলে যায়।তাকে সবাই ভালোবাসে।এখানে বিশেষ্য ‘বকুল’-এর পরিবর্তে ‘সে’, ‘তার’, ‘তাকে’ প্রভৃতি পদ ব্যবহার করায় বাক্যগুলো শ্রুতিমধুর হয়েছে।বাংলা ভাষায় সর্বনাম পদ নানা রকম। যেমন:১. ব্যক্তিবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, সে ইত্যাদি।২. নির্দেশক সর্বনাম: এ, এটি, সেটি ইত্যাদি।৩. সাকল্যবাচক সর্বনাম: সকল, সব, সমুদয় ইত্যাদি।৪. সাপেক্ষ সর্বনাম: যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি।৫. প্রশ্নসূচক সর্বনাম: কী, কার, কাদের, কিসে ইত্যাদি।৬. অনির্দেশ সর্বনাম: কেউ, কোন, কেহ ইত্যাদি।৭. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজ, আপনি ইত্যাদি।৮. অন্যাদিবাচক সর্বনাম: অন্য, অপর, পর ইত্যাদি।নির্দেশক সর্বনামের রূপ: ‘এ’, ‘ও’যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয়, তাকে নির্দেশক সর্বনাম পদ বলে। যেমন: এ, এই, এরা, ইহারা, ইহা, ও, ওরা, ওদের, ঐ, উহা উহাদের ইত্যাদি।বিশেষ্য পদের সঙ্গে যেমন বিভক্তি যোগ হয়ে শব্দ গঠন করে, তেমনি বিভক্তি, প্রত্যয় ও কর্মপ্রবচনীয় যুক্ত হয়ে সর্বনামের রূপ হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল