বাংলা ২য় পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে ধাতু নিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।৩১. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?ক. নাম ধাতু খ. মৌলিক ধাতু গ. বিদেশি ধাতু ঘ. ণিজন্ত ধাতুসঠিক উত্তর: ক. নাম ধাতু।৩২. সাধিত ধাতু কয় প্রকার?ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকারসঠিক উত্তর: খ. তিন প্রকার।৩৩। ‘শিশুকে দুধ খাওয়াও’—‘খাওয়াও’ ক্রিয়াটি কোন প্রকারের ধাতু দ্বার গঠিত?ক. নাম ধাতু খ. প্রযোজক ধাতু গ. কর্মবাচ্যের ধাতু ঘ. কোনটিই নয়সঠিক উত্তর: খ. প্রযোজক ধাতু।৩৪. মৌলিক ধাতুর পরে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তার নাম কী?ক. সাধিত ধাতু খ. বিদেশি ধাতু গ. প্রযোজক ধাতু ঘ. বাংলা ধাতুসঠিক উত্তর: ক. সাধিত ধাতু।৩৫. নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?ক. হের্ খ. কোন গ. পড়া ঘ. পড়্সঠিক উত্তর: গ. পড়া।৩৬. কোনটি নাম ধাতু?ক. ঘুম+আ খ. নাচ্+আ গ. খেল+এ ঘ. কৃ+আসঠিক উত্তর: ক. ঘুম+আ।৩৭. কোনটিতে প্রযোজক ধাতুর ব্যবহার ?ক. আজ তোমাকে গল্প শোনাব খ. ছেলেটিকে কাঁদাচ্ছ কেন গ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন ঘ. কাজটা ভালো দেখায় নাসঠিক উত্তর: গ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।৩৮. প্রয়োজক ধাতুর আরেক নাম কী?ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু গ. তৎসম ধাতু ঘ. ণিজন্ত ধাতুসঠিক উত্তর: ক. সাধিত ধাতু।৩৯. ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে ?—বাক্যে ব্যবহূত ‘হের’—ক. উপসর্গ খ. কর্মপ্রবচনীয় গ. ধাতু ঘ. অনুসর্গসঠিক উত্তর: গ. ধাতু।৪০. কোনটি মৌলিক ধাতু?ক. করা খ. দোলা গ. কাটা ঘ. দেখ্সঠিক উত্তর: ঘ. দেখ্।৪১. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকে বলা হয়—ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতুসঠিক উত্তর: খ. মৌলিক ধাতু।৪২. তৎসম ক্রিয়াপদের ধাতুকে কী বলে?ক. সাধিত ধাতু খ. খাঁটি বাংলা ধাতু গ. সংস্কৃত মূল ধাতু ঘ. নাম ধাতুসঠিক উত্তর: গ. সংস্কৃত মূল ধাতু।৪৩. সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে ব্যবহূত ধাতুর নাম কী?ক. সাধিত ধাতু খ. খাঁটি বাংলা ধাতু গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতুসঠিক উত্তর: খ. খাঁটি বাংলা ধাতু।৪৪. বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহূত হয় তার নাম কী?ক. নাম ধাতু খ. মৌলিক ধাতু গ. বিদেশি ধাতু ঘ. ণিজন্ত ধাতুসঠিক উত্তর: গ. বিদেশি ধাতু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল