বঙ্গানুবাদ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
11.
A newspaper is a store-house of knowledge. We can know the condition, manners and customs of other countries of the world from newspaper. It is in fact the summary of all current history. It supplies information to all classes of people. The businessman finds the condition of the world market about his goods.
বঙ্গানুবাদ: একটি সংবাদপত্র হচ্ছে জ্ঞানভান্ডার। সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা, আচার ও প্রথা সম্পর্কে জানতে পারি। প্রকৃতপক্ষে এটি হলো চলতি ঘটনার একটি সারসংক্ষেপ। সর্বশ্রেণির লোকের কাছে এটি তথ্য সরবরাহ করে থাকে। ব্যবসায়ী তার পণ্য সম্পর্কে বিশ্ববাজারে অবস্থা জেনে নেয়।
12.
The newspaper is a very useful thing. At present we find many newspapers in Bangladesh. Newspaper helps the progress of a nation. People are eager to know what is going on in the world. They can know this and that by reading the newspaper. It gives us all sorts of news of our own land as well as foreign lands.
বঙ্গানুবাদ: খবরের কাগজ খুবই উপকারী। বর্তমানে বাংলাদেশে আমরা অনেক ধরনের খবরের কাগজ পাই। খবরের কাগজ জাতির উন্নয়নে সহায়তা করে। মানুষ পৃথিবীর চলমান খবরগুলো সম্পর্কে জানতে খুবই আগ্রহী। খবরের কাগজ পাঠ করে তারা এ বিষয়ে জানতে পারে। এটি আমাদের দেশের এবং দেশের বাইরের সব ধরনের খবর দিয়ে থাকে।
13.
A man's sight is the greatest treasure. There is no greater misfortune in life than blindness. A blind person cannot see the beauties of nature. He cannot discover the treasure of human thought lying in books. He cannot write to express his thought.
বঙ্গানুবাদ: মানুষের দৃষ্টিশক্তি সবচেয়ে বড় সম্পদ। অন্ধত্বের চেয়ে বড় দুর্ভাগ্য জীবনে আর কিছু নেই। একজন অন্ধলোক প্রকৃতির সৌন্দর্য দেখতে পায় না। গ্রন্থের মধ্যে নিহিত মানবচিন্তার ভাণ্ডার সে উদ্ঘাটন করতে পারে না। সে তার মনের ভাবকে লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে না।
14.
A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do mere than this. They risk their lives because they love the country. They are the best friends to the people.
বঙ্গানুবাদ: যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে এবং দেশের জন্য যুদ্ধ করতে ও জীবন দিতে ইচ্ছা পোষণ করে, সে-ই দেশপ্রেমিক। প্রত্যেক সৈন্য তার কর্তব্য সম্পাদনে বাধ্য, কিন্তু শ্রেষ্ঠ সৈনিকেরা এর চেয়ে বেশি কিছু করে থাকে। দেশকে ভালোবাসে বলেই তারা জীবনের ঝুঁকি নেয়। তারা জনগণের সর্বোত্তম বন্ধু।
15.
An ant lived on the bank of a stream. By chance she fall into water and was about to die. A pigeon sat in a tree. He dropped a leaf close to the ant. She got on to the leaf and come to the bank.
বঙ্গানুবাদ: ছোট্ট একটি নদীর তীরে একটি পিপীলিকা বাস করত। হাঠাৎ সে পানিতে পড়ে গেল এবং প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছাল। গাছের ওপর একটি পায়রা বসে ছিল। সে পিপীলিকাটির কাছে একটি পাতা ফেলল। সে (পিপীলিকাটি) পাতার ওপর উঠল এবং তীরে পৌঁছাল।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক