বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে ক্রিয়াপদ নিয়ে আলোচনা। সকর্মক ও অকর্মক ক্রিয়াসকর্মক ক্রিয়া: যে ক্রিয়াপদের কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।বাক্যের ক্রিয়াকে কী বা কাকে —প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মপদ। কর্মযুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। যেমন: মা রান্না করছেন। এ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে ‘করছেন’।প্রশ্ন: কী করছেন? উত্তর: রান্না করছেন।অতএব, ‘করছেন’ ক্রিয়াপদটির কর্ম হচ্ছে ‘রান্না’। ‘করছেন’ সকর্মক ক্রিয়া।অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সৌরভ পড়ে। সৌরভ কী পড়ে?—এ প্রশ্নের উত্তর নেই। অর্থাৎ এ বাক্যে ‘পড়ে’ ক্রিয়াপদের কোনো কর্ম নেই। তাই ‘পড়ে’ অকর্মক ক্রিয়া।প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়া হতে পারে। যেমন: সকর্মক ক্রিয়া: ১. আমি টিফিন খেয়েছি। ২. মাখন রায় গান গাচ্ছেঅকর্মক ক্রিয়া: ১. আমি টিফিনে খেয়েছি। ২. মাখন রায় গানে মজেছে। ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন:বাবা এসেছেন। ঘড়িতে ১০টা বাজে। ক্রিয়াপদ নানা রকম হয়:১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন:সেতু স্কুলে যায়। বিথু গান গায়।২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন:আমি বাড়ি গিয়ে... সে বই নিয়ে...এখানে ‘গিয়ে’, ‘নিয়ে’ ক্রিয়ার দ্বারা কথা শেষ হয়নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই। যেমন:আমি বাড়ি গিয়ে খাবো। সে বই নিয়ে পড়তে বসেছে।সুতরাং, ‘গিয়ে’, ‘নিয়ে’ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর ‘খাবো’, ‘বসেছে’ এগুলো সমাপিকা ক্রিয়া।৩. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন:স্বপন চিঠি লিখছে। কাঞ্চন বই পড়ছে।৪. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন:সেলিমা বেগম বাড়ি যায়। মনি মারমা ভাত খায়।৫. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন:শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন। মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন।৬. প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন:মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন। সাপুড়ে সাপ খেলায়।৭. যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন:সে পাস করে গেল। সাইরেন বেজে উঠল।