বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। আজকে বাংলা ২য় পত্র থেকে সন্ধি: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সম্পর্কে আলোচনা করছি।  সন্ধির নিয়ম ও উদাহরণক. তৎসম স্বরসন্ধি৫. অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়। ও-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন:# অ+উ=ওপর+উপকার=পরোপকার, নীল+উৎসব=নীলোৎসব, শীত+উষ্ণ=শীতোষ্ণ, সূর্য+উদয়=সূর্যোদয়, জল+উচ্ছ্বাস=জলোচ্ছ্বাস।# অ+ঊ=ওচল+ঊর্মি=চলোর্মি, নব+ঊঢ়া=নবোঢ়া।# আ+উ=ওকথা+উপকথন=কথোপকথন, মহা+উপকার=মহোপকার, মহা+উৎসব=মহোৎসব, যথা+উচিত=যথোচিত।# আ+ঊ=ওমহা+ঊর্মি=মহোর্মি, গঙ্গা+ঊর্মি=গঙ্গোর্মি।৬. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে অর্ হয় এবং অর্-এর ‘র’ রেফ ( র্ ) রূপে পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন:# অ+ঋ=অর্দেব+ঋষি=দেবর্ষি, সপ্ত+ঋষি=সপ্তর্ষি, উত্তম+ঋণ=উত্তমর্ণ, অধম+ঋণ=অধমর্ণ।# আ+ঋ=অর্মহা+ঋষি=মহর্ষি, রাজা+ঋষি=রাজর্ষি।তবে, ‘ঋত’ শব্দ পরে থাকলে ‘অর’ না হয়ে ‘আর’ হয়।যেমন: ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, শীত+ঋত=শীতার্ত।৭. অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়। ঐ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন:# অ+এ=ঐহিত+এষী=হিতৈষী, জন+এক=জনৈক, সর্ব+এব=সর্বৈব।# অ+ঐ=ঐমত+ঐক্য=মতৈক্য, চিত্ত+ঐশ্বর্য=চিত্তৈশ্বর্য।# আ+এ=ঐসদা+এব=সদৈব, তথা+এব=তথৈব।# আ+ঐ=ঐমহা+ঐশ্বর্য=মহৈশ্বর্য।৮. অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন:# অ+ও=ঔবন+ঔষধি=বনৌষধি, জল+ওঘ=জলৌঘ।# আ+ঔ=ঔমহা+ঔষধ=মহৌষধ, চিত্ত+ঔদার্য=চিত্তৌদার্য।৯. ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ স্থানে ‘য’ হয়। ‘য’ বর্ণটি ‘য’-ফলা ( ্য ) রূপে পূর্ববর্ণে যুক্ত হয়। যথা:# ই+অ=য্+অ=্যঅতি+অন্ত=অত্যন্ত, যদি+অপি=যদ্যপি, বি+অবস্থা=ব্যবস্থা, বি+অর্থ=ব্যর্থ, প্রতি+অক্ষ=প্রত্যক্ষ, প্রতি+অহ=প্রত্যহ, অধি+অক্ষ=অধ্যক্ষ।# ই+আ=য্+আ=্যাঅতি+আচার=অত্যাচার, ইতি+আদি=ইত্যাদি, প্রতি+আশা=প্রত্যাশা, পরি+আলোচনা=পর্যালোচনা।# ই+উ=য্+ঊ= ্যুঅভি+উদয়=অভ্যুদয়, প্রতি+উপকার=প্রত্যুপকার, প্রতি+উত্তর=প্রত্যুত্তর।# ই+ঊ=য্+ঊ= ্যূনি+ঊন=ন্যূন, প্রতি+ঊষ=প্রত্যূষ।# ই+এ=য্+এ= ্যেপ্রতি+এক=প্রত্যেক।# ঈ+অ=য্+অ= ্যনদী+অম্বু=নদ্যম্বু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল