বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ

প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ও আলোচনা দেওয়া হলো।

ক্রিয়ার কাল
৫৩। কোনো ক্রিয়াপদের মাধ্যমে বাক্যে প্রতিফলিত আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হলে তাকে ক্রিয়ার কোন ভাব বলে?
ক. শর্তবাচক ভাব খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
উত্তর: গ. অনুজ্ঞা ভাব
৫৪। আদেশ, উপদেশ, নিষেধ— এগুলো ক্রিয়ার কোন ভাব?
ক. সাপেক্ষ ভাব খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
উত্তর: গ. অনুজ্ঞা ভাব
৫৫। দৈনিক হাতের লেখা লিখো। বাক্যটিতে ক্রিয়ার ভাব কোনটি?
ক. সাপেক্ষ ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. নির্দেশক ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
উত্তর: খ. অনুজ্ঞা ভাব
৫৬। ক্রিয়ার অনুজ্ঞা ভাবের উদাহরণ—
ক. তার মঙ্গল হোক খ. আমি বাড়ি যাই
গ. বৃষ্টি নামুক ঘ. সব পড়া শেখো।
উত্তর: ঘ. সব পড়া শেখো।
৫৭। কোন ক্রিয়া একটি অন্যটির ওপর নির্ভরশীল?
ক. শর্তবাচক ভাবের ক্রিয়া
খ. নিষেধাত্মক ভাবের ক্রিয়া
গ. অনুরোধসূচক ভাবের ক্রিয়া
ঘ. আদেশাত্মক ভাবের ক্রিয়া
উত্তর: ক. শর্তবাচক ভাবের ক্রিয়া
৫৮। বাক্যে কোনো ক্রিয়াপদের কাজ অপর কোনো ক্রিয়াপদের ওপর নির্ভরশীল হলে ওই নির্ভরশীল ক্রিয়ার ভাবকে কী বলে?
ক. সাপেক্ষ ভাব খ. নির্দেশক ভাব
গ. শর্তবাচক ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
উত্তর: গ. শর্তবাচক ভাব
৫৯। বৃষ্টি নামুক—বাক্যের ক্রিয়াটি কোন ভাব প্রকাশ করেছে?
ক. অনুজ্ঞা ভাব খ. নির্দেশক ভাব
গ. শর্তবাচক ভাব
ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
উত্তর: ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
৫০। যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে, তা কোন কাল?
ক. ঘটমান ভবিষ্যৎ
খ. সাধারণ ভবিষ্যৎ
গ. পুরাঘটিত ভবিষ্যৎ
ঘ. কোনোটিই নয়।
উত্তর: ক. ঘটমান ভবিষ্যৎ।

শব্দগঠন
ধ্বন্যাত্মক শব্দ: কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন: ঘেউ ঘেউ (কুকুরের ডাক বা ধ্বনি)
মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ)
ধ্বন্যাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক।
বাংলা ভাষায় ধ্বন্যাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু বাক্যে ব্যবহূত হলে এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে থাকে। যেমন:
১. মানুষের ধ্বনির অনুকৃতি:
ভেউ ভেউ: লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল।
হি হি: এত হি হি করে হাসার কারণ কী?
গুনগুন: মেয়েটি গুনগুন করে গান গাইছে।
২. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি:
ঘেউ ঘেউ: কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে।
মিউ মিউ: বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলো এসে বসল।
কুহু কুহু : বসন্তে কোকিল ডেকে ওঠে কুহু কুহু রবে।
৩. বস্তুর ধ্বনির অনুকৃতি:
মড়মড়: গাছটা মড়মড় করে ভেঙে পড়ল।
গুড়গুড় : গুড়গুড় করে মেঘ ডাকছে।
৪. অনুভূতির কাল্পনিক অনুকৃতি:
ঝিকিমিকি: ‘চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।’
ঠা ঠা: ঠা ঠা রোদে ঘুরে বেড়িও না।
কুট কুট: মশার কুট কুট করে কামড়াচ্ছে।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল


শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা