বাংলা ২য় পত্র
প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবাক্য ও শব্দ গঠন প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।প্রশ্ন: দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি বলতে কী বোঝ? তা কত প্রকার ও কী কী উদাহরণসহ আলোচনা করো।উত্তর: দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি: শব্দ, পদ ও ধ্বনিগুচ্ছের পুনরুক্তি করে নতুন ভাব প্রকাশের ব্যবস্থার নাম দ্বিরুক্তি বা দ্বিরাবৃত্তি। একে শব্দদ্বৈতও বলা হয়।দ্বিরুক্তির প্রকারভেদ। এটি তিন প্রকার। যথা:(ক) শব্দদ্বৈত বা শব্দাত্মক দ্বিরুক্তি: একটি শব্দ দুবার ব্যবহার করলে শব্দ দ্বৈত বা শব্দাত্মক দ্বিরুক্তি হয়। যেমন—বাড়ি বাড়ি, বছর বছর। (খ) পদদ্বৈত বা পদাত্মক দ্বিরুক্তি: একই পদ দুবার ব্যবহার করলে পদদ্বৈত বা পদাত্মক দ্বিরুক্তি হয়। যেমন—চোরে চোরে, পথে পথে।(গ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি: ধ্বনিসমবায়ে সৃষ্ট অর্থহীন অথচ দ্যোতনা সৃষ্টিকারী শব্দের দুবার ব্যবহারে ধ্বন্যাত্মক বিরুক্তি হয়। যেমন—শন্শন্, কন্কনে।প্রশ্ন: ‘নতুন নতুন শব্দ ভাষার শ্রীবৃদ্ধি করে’—আলোচনা করো।উত্তর: ভাষাকে তুলনা করা প্রবহমান নদীর মতো। কারণ, একটি ভাষা কালের বিবর্তনে কিছু না কিছু পরিবর্তিত হয়। এই পরিবর্তন ভাষার প্রায় সব উপাদানের ক্ষেত্রেই ঘটে। নতুন শব্দ তৈরির ভাষা এই পরিবর্তনের ধারাবাহিকতা মাত্র। পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও প্রচুর নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। এই নবসৃষ্ট শব্দ বাংলা ভাষাকে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছে। যেমন: ১। নতুন নতুন শব্দ ভাষার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে।২। ভাষার ব্যবহারিক সম্ভাবনা বাড়ায়।৩। একই শব্দের পুনর্ব্যবহারজনিত ত্রুটি থেকে রক্ষা করে।৪। ভাষাকে সৃজনশীল করে।৫। নতুন নতুন শব্দ বিচিত্রধর্মী বক্তব্য প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে।