বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর বচন  প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বচন নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা বচন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বচন: যা দিয়ে কোনো কিছুর সংখ্যা বোঝায়, তাকে বচন বলে। বিশেষ্য ও সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যা নির্দেশ করার জন্য শব্দের শেষে বর্ণ বা শব্দের প্রয়োগ হয়ে বচন নির্দেশিত হয়। যা কিছু গণনা করা যায়, তারই বচন হয়। কেবল বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ আছে, অন্য পদের বচনভেদ নেই। বালকেরা, বইগুলো, তারা, আমরা—এসব বিশেষ্য ও সর্বনাম পদ দিয়ে অনেক ব্যক্তি বা বস্তু বোঝায়। বচনের মাধ্যমে বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয়।একবচন: যে শব্দ দিয়ে প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যা বোঝায়, তাকে একবচন বলে। যেমন: কলম, খাতা, বেঞ্চ ইত্যাদি।বহুবচন: যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের বেশি সংখ্যা বোঝায়, তাকে বহুবচন বলে। যেমন: কলমগুলো, খাতাগুলো, বেঞ্চগুলো ইত্যাদি।একবচন গঠনের নিয়ম:বাংলা ভাষায় একবচন বোঝানোর জন্য পদে কোনো প্রত্যয় বা বিভক্তি ব্যবহারের নিয়ম নেই, পদের মূল রূপই একবচনরূপে চিহ্নিত হয়। যেমন: খাতা, কলম, বই ইত্যাদি। তবে একবচন নির্দেশ করার নিয়ম আছে। যেমন—১. পদের সঙ্গে কোনো কিছু যোগ না করে একবচন বোঝানো যায়। যেমন: ছাত্র, শিক্ষক, গাছ, গরু ইত্যাদি।২. পদের আগে এক, একটি, একটা, একজন ইত্যাদি শব্দ যোগ করে একবচন নির্দেশ করা যায়। যেমন: এক লোক, একটি কলম, একজন শিক্ষক, একটি ঘোড়া ইত্যাদি।৩. বিশেষ্য পদের শেষে টা, টি, খানা, খানি, গাছি ইত্যাদি যোগে একবচন বোঝানো হয়। যেমন: বইটা, খাতাখানা, ছেলেটি, লাঠিগাছা ইত্যাদি।৪. পদের শেষে বিভক্তি যোগে একবচন দেখা যায়। যেমন: আমাকে, ছেলেকে, ভাইয়ের ইত্যাদি।বহুবচন গঠনের নিয়ম: সংখ্যা দিয়ে যা বোঝানো যায়, না তার বহুবচন হয় না। পানি, দুধ, সোনা, রুপা—এসব পদের বহুবচন নেই। বহুবচন গঠনের কয়েকটি নিয়ম—১. পদের শেষে বহুত্বজ্ঞাপক বিভক্তি বা প্রত্যয় যোগ করে বহুবচন বোঝানো যায়। যেমন: রা, দের, গুলো ইত্যাদি যোগে ছাত্ররা, বালকদের বইগুলো ইত্যাদি।২. বহুত্বজ্ঞাপক বা সমষ্টিবাচক পদ বিশেষণরূপে শব্দের আগে বসিয়ে বহুবচন করা যায়। যেমন: সব, সকল, কত ইত্যাদি যোগে সব ছাত্র, সকল শিক্ষক, কত বই।৩. শব্দের শেষে আবলি, কুল, দল, জাল, পাল, পুঞ্জ, মণ্ডলী, মালা, রাজি, রাশি, বর্গ, গণ, বৃন্দ, শ্রেণী, সব, সমূহ ইত্যাদি সমষ্টিবাচক শব্দযোগে বহুবচন বোঝানো হয়। যেমন: গ্রন্থাবলি, রচনাবলি, দেবগণ, সুধীমণ্ডলী, বন্ধুবর্গ, পাখিসব, গ্রামসমূহ ইত্যাদি।৪. এক শব্দ দুবার ব্যবহার করে বহুবচন বোঝানো যায়। যেমন: বাড়ি বাড়ি, বড় বড়, সাদা সাদা ইত্যাদি।৫. এক বচনের রূপ দিয়েও বহুবচন বোঝানো যায়। যেমন: বাঙালি সাহসী। এখানে বাঙালি বলতে বাঙালিরা বোঝায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল