বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরপুরুষ  প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে পুরুষ নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা ‘পুরুষ’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ব্যাকরণে ব্যক্তি বা বস্তু নির্দেশ করার জন্য যেসব সর্বনাম ব্যবহূত হয় সেগুলোকে পুরুষ বলে। যেমন—আমি, তুমি, সে, তারা ইত্যাদি।বক্তা নিজেকে বা উপস্থিত ব্যক্তিকে বোঝানোর জন্য কোনো কোনো সর্বনাম ব্যবহার করে; যেমন—আমি, তুমি, ইত্যাদি; আবার অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্যও কোনো কোনো সর্বনাম ব্যবহার করে। যেমন—ওরা, তারা ইত্যাদি। এসব সর্বনামই পুরুষ হিসেবে আখ্যায়িত হয়। আমরা কথা বলার সময় বলি ‘আমি’, উপস্থিত শ্রোতাকে বলি ‘তুমি’ বা ‘আপনি’ আর অনুপস্থিত তৃতীয় ব্যক্তিকে বলি ‘সে’। এভাবে সকল ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়। এই বৈচিত্র্যের দিক থেকে তিনটি বাক্য লক্ষ করি। যেমন—আমি ভালো আছি। তুমি কেমন আছ? সে কোথায় আছে? এখানে ‘আমি’, ‘তুমি’ ও ‘সে’ সর্বনাম দি১েয় তিন ধরনের ব্যক্তির কথা বলা হলো। এই তিন শ্রেণীর সর্বনামের দিক থেকে পুরুষকে তিন ভাগে ভাগ করা যায়।শ্রেণী বিভাগ: পুরুষ তিন প্রকার: ১. উত্তম পুরুষ, ২. মধ্যম পুরুষ ও ৩. প্রথম পুরুষ।উত্তম পুরুষ: নিজেকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহূত হয় তাকে উত্তম পুরুষ বলে। যেমন—আমি, আমরা, মুই, মোরা ইত্যাদি।মধ্যম পুরুষ: কারও সঙ্গে কথা বলার সময় তাকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহূত হয় তাকে মধ্যম পুরুষ বলে। যেমন—তুমি, তুই, আপনি, তোমরা, তোরা, আপনারা ইত্যাদি।প্রথম পুরুষ: কারও সম্বন্ধে কিছু বলতে হলে তাকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহূত হয় তাকে প্রথম পুরুষ বলে। যেমন— সে, তিনি, তারা, তাঁরা, ও, উনি, ওরা, ওঁরা, ইনি ইত্যাদি। এ ছাড়া বিশেষ্য পদ বা বিশেষণরূপে ব্যবহূত অন্য পদও প্রথম পুরুষ হিসেবে বিবেচিত। ‘আমি’ ও ‘তুমি’ ছাড়া যাবতীয় সর্বনাম পদ প্রথম পুরুষ। প্রথম পুরুষকে নাম পুরুষও বলা হয়।মধ্যম পুরুষ ও প্রথম পুরুষের ব্যবহারের বেলায় গৌরব অর্থে বা ঘনিষ্ঠতা বোঝাতে তারতম্য প্রকাশ পায়। যেমন—তুচ্ছতা বা অতি ঘনিষ্ঠতা বা অতি আদর বোঝাতে ‘তুই’, ‘তোরা’ এবং সাধারণভাবে ‘তুমি’, ‘তোমরা’ এবং সম্মানার্থে ‘আপনি’, ‘আপনারা’ ব্যবহূত হয়।সে রূপ প্রথম পুরুষের বেলাতেও সাধারণভাবে বা তুচ্ছতায় ‘সে’, ‘তারা’ এবং সম্মানার্থে ‘তিনি’, ‘তাঁরা’ ব্যবহূত হয়। পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য ঘটে। যেমন— উত্তম পুুরুষ: আমি বই পড়ি।মধ্যম পুরুষ: তুমি বই পড়ো।প্রথম পুরুষ: সে বই পড়ে।এখানে ‘পড়া’ ক্রিয়ার তিনটি ভিন্ন রূপ ব্যবহূত হয়ে মনের ভাব প্রকাশ পেয়েছে।সর্বনামের পুরুষ ও বচন পুরুষ একবচন বহুবচনউত্তম পুরুষ আমি আমরা মুই মোরামধ্যম পুরুষ তুমি তোমরা তুই তোরা আপনি আপনারাপ্রথম পুরুষ সে তারা তিনি তাঁরা যিনি যাঁরা ইনি এঁরা ও ওরা এ এরা যে যারা