বাংলা ২য় পত্র
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরকারক প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে কারক নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা ‘কারক’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ২. কর্মকারক: যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। যেমন— ছাত্ররা বই পড়ে। এখানে কর্তা ‘ছাত্ররা’ ‘বই’ অবলম্বনে করে ‘পড়া’ ক্রিয়া সম্পাদন করে। তাই ‘বই’ এখানে কর্মকারক। কর্মকারক নির্ণয় করার জন্য ‘কী’ বা ‘কী অবলম্বন করে’—এ ধরনের প্রশ্নের সাহায্য নিতে হয়। যেমন—সে চিঠি পেয়েছে। এখানে প্রশ্ন, কী পেয়েছে? চিঠি পেয়েছে, চিঠি কর্মকারক।মুখ্য কর্ম: বাক্যের দুটি কর্মের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে যার মুখ্য সম্বন্ধ তাকে মুখ্য কর্ম বলা হয়। যেমন—মা শিশুকে চাঁদ দেখান। এখানে ‘চাঁদ’ মুখ্য কর্ম।গৌণ কর্ম: বাক্যের দুটি কর্মের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে যার গৌণ সম্বন্ধ তাকে গৌণ কর্ম বলে। মা শিশুকে চাঁদ দেখান। এখানে ‘শিশুকে’ গৌণ কর্ম।সমধাতুজ কর্ম: ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সে কর্মকে সমধাতুজ কর্ম বলে।যেমন—সে খুব ঘুম ঘুমিয়েছে।কর্মকারকে বিভিন্ন কারক-বিভক্তিশূন্য বিভক্তি—ডাক্তার ডাকো, ঘোড়া গাড়ি টানে।দ্বিতীয়া বিভক্তি—আমাকে বলো কবে যাবে; ছেলেকে ডাকো।পঞ্চমী বিভক্তি—বাহির হতে দেখো না এমন করে।ষষ্ঠী বিভক্তি—মাতাপিতার সেবা করো।সপ্তমী বিভক্তি—আমায় ডেকেছেন?৩. করণ কারক: যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। যেমন—আমরা ‘চোখে’ দেখি। এই বাক্যে দেখা ক্রিয়া ‘চোখের’ সাহায্যে সম্পাদিত হয় বলে ‘চোখে’ পদটি করণ কারক। করণ কারক নির্ণয়ের প্রশ্নটি হচ্ছে—কী দিয়ে? ছুরিতে কলম কাটে—এখানে কী দিয়ে কাটে?—প্রশ্নের জবাব ‘ছুরি দিয়ে’। তাই ‘ছুরিতে’ করণ কারক।করণ কারকে বিভিন্ন কারক-বিভক্তিশূন্য বিভক্তি—মেয়েরা পাশা খেলে।তৃতীয়া বিভক্তি—কলম দিয়ে লেখা হয়।পঞ্চমী বিভক্তি—আমা হতে এ কাজ হবে না।ষষ্ঠী বিভক্তি—কালির দাগ মোছে না।সপ্তমী বিভক্তি—টাকায় কী না হয়; হাতে না মেরে ভাতে মারব।৪. সম্প্রদান কারক: যাকে কোনো কিছু দান করা বোঝায় তাকে সম্প্রদান কারক বলে। যেমন—ভিখারিকে পয়সা দাও। এখানে ভিখারিকে পয়সা দান করা বোঝায় বলে ‘ভিখারিকে’ সম্প্রদান কারক। ‘সম্প্রদান’ বলতে যাকে দান করা হয় তাকে বোঝায়। এ দান স্বত্ব ত্যাগ করে দান করা হতে হবে। যেখানে স্বত্ব ত্যাগ না করে বা বাধ্য হয়ে কিছু দিতে হয়, সেখানে সম্প্রদান কারক হয় না। যেমন—ধোপাকে কাপড় দাও; চাকরকে বেতন দাও। এসব ক্ষেত্রে স্বত্ব ত্যাগ করে দান বোঝায় না বলে তা সম্প্রদান কারক হবে না। সম্প্রদান কারক নির্ধারণ করতে হলে ‘কাকে’—এই প্রশ্ন প্রয়োগ করতে হয়। সৎপাত্রে কন্যা দান করো—এ বাক্যে কাকে দান করা হবে—এ প্রশ্নের জবাবে পাওয়া যায়—সৎপাত্রে। তাই ‘সৎপাত্রে’ সম্প্রদান কারক।সম্প্রদান কারকে বিভিন্ন কারক-বিভক্তিশূন্য বিভক্তি—দিব তোমা শ্রদ্ধা ভক্তি।চতুর্থী বিভক্তি—দরিদ্রকে ধন দাও।ষষ্ঠী বিভক্তি—দেশের জন্য প্রাণ দাও।সপ্তমী বিভক্তি—দীনে দয়া করো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল