বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বচনপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে ‘বচন’ নিয়ে। ‘বচন’ বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের একটি আলোচ্য বিষয়। আপাতদৃষ্টিতে বচনকে সহজ মনে হলেও প্রকৃতপক্ষে তা নয়। ইংরেজিতে Singular ও Plural Number গঠনের যেমন কিছু নিয়ম থাকে বাংলা ব্যাকরণেও তেমন কিছু নিয়ম দ্বারা একবচন ও বহুবচনের সংখ্যা নির্দেশ করে। সুতরাং বচন বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আজকের আলোচনায় বচনের বিভিন্ন দিক তুলে ধরে কিছু উদাহরণ তুলে ধরা হলো। আশা করছি তোমরা এ পাঠ থেকে উপকৃত হবে। প্রশ্ন: বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো। উত্তর: ‘বচন’ অর্থ সংখ্যার ধারণা। এটি ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। ব্যাকরণের বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। যেমন: মেয়েটি স্কুলে যায়, বালকেরা মাঠে খেলা করে। ইত্যাদি। বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা- ১. একবচন ২. বহুবচন। একবচন: গ্লাসটি দাও। সে আজ স্কুলে যায়নি। ওপরের উদাহরণ দুটিতে গ্লাসটি ও সে একটি মাত্র সংখ্যারই ধারণা প্রকাশ করেছে। সুতরাং যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। বহুবচন: বালকেরা মাঠে খেলিতেছে। আমগুলো টক। ওপরের উদাহরণ দুটিতে বালকেরা ও আমগুলো দ্বারা যথাক্রমে অনেক বালক ও অনেক আমের সংখ্যা নির্দেশ করেছে। সুতরাং যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাত্ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। প্রশ্ন: বাংলা ভাষায় একবচন ও বহুবচন প্রকাশের উপায় কী? কয়েকটি উদাহরণ দাও। উত্তর: একবচন: বাংলা ভাষায় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। যেমন: গরুটা মাঠে ঘাস খায়। মেয়েটি স্কুলে যায়। একখানা ছাতা দাও। বইখানি তুলে রাখো। ইত্যাদি। বহুবচন: বাংলা বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয়ে বহুবচন নির্দেশ করে। এ ছাড়া সব সকল, কুল, সমুদয়, রাজি, নিচয় ইত্যাদি সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়ে বহুবচনের সংখ্যা নির্দেশ করে। তবে সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই তত্সম বা সংস্কৃত শব্দ থেকে আগত। যেমন: ছাত্ররা বল খেলে। মায়েরা ঝিয়েরা একত্র হয়েছে। ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল