বাংলা ২য় পত্র
উপসর্গ প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের উপসর্গ নিয়েআলোচনা করা হলো।# যেসব অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে অর্থযুক্ত শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। যেমন আহার ‘হার’-এর সঙ্গে ‘আ’ উপসর্গ যোগে আহার। বি+হার = বিহার, পরি+হার = পরিহার ইত্যাদি।উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা। মূল ধাতুর অর্থের পরিবর্তন ঘটানো, অর্থের বিশিষ্টতা দান অথবা ধাতুর নতুন অর্থের সৃষ্টি করা উপসর্গের লক্ষ্য। উপসর্গ নামে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি আছে, সেগুলো একশ্রেণীর অব্যয়। এদের নিজেদের কোনো অর্থ নেই এবং পৃথকভাবে এদের ব্যবহারও হয় না। # কীভাবে উপসর্গ অর্থের পরিবর্তন ঘটায়, তার উদাহরণ: ‘হৃ’ ধাতু থেকে ‘হার’ শব্দ গঠন করা হয়। এই ‘হার’-এর আগে প্র, আ, সম্, বি, পরি প্রভৃতি উপসর্গ যোগ করা হলে প্রহার, আহার, সংহার, বিহার, পরিহার প্রভৃতি শব্দের সৃষ্টি হয়। কৃ-ধাতুর সঙ্গে উপসর্গ যোগে আকার, বিকার, প্রকার, অপকার, উপকার, অধিকার ইত্যাদি শব্দ গঠিত হয়। এসব নতুন সৃষ্ট শব্দের অর্থের ভিন্নতা সহজেই লক্ষ করা যায়। যেমন—আহার মানে খাদ্যগ্রহণ, কিন্তু বিহার মানে বেড়ানো ইত্যাদি। এভাবে উপসর্গ নতুন অর্থযুক্ত শব্দের সৃষ্টি করে ভাষাকে সমৃদ্ধ করে। উপসর্গগুলোর প্রতিটি একেকটি বর্ণ বা বর্ণসমষ্টি। এদের নিজেদের কোনো অর্থ নেই। ফলে আলাদাভাবে এদের ব্যবহারও দেখা যায় না। উপসর্গের এ ধরনের অর্থবাচকতা না থাকলেও অর্থযুক্ত নতুন শব্দ সৃষ্টির জন্য এর অর্থদ্যোতনার সন্ধান পাওয়া যায়। তাই বলা যায়: ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।’ উপসর্গ তিন ধরনের: ১। সংস্কৃত উপসর্গ ২। বাংলা উপসর্গ ৩। বিদেশি উপসর্গ। ১. সংস্কৃত উপসর্গ সংস্কৃত উপসর্গের মোট সংখ্যা ২০। সেগুলো হলো: প্র, পরা, অপ, সম্, নি, অব, অনু, নির, দুর্, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। সংস্কৃত উপসর্গের শব্দে প্রয়োগ:প্র : প্রকার, প্রকাশ, প্রগতি, প্রক্ষেপ, প্রচার, প্রতাপ, প্রদান, প্রহার। পরা : পরাক্রম, পরাজিত, পরাজয়, পরামর্শ, পরাভব, পরাহত। অপ: অপকার, অপচয়, অপবাদ, অপমান, অপরাধ, অপলাপ। সম্: সংক্ষেপ, সংগ্রহ, সংজ্ঞা, সংবাদ, সম্মান, সঞ্চার, সঞ্চয়। নি: নিগম, নিচয়, নিদান, নিপাত, নিবাস, নিরোগ, নিয়োগ। অব: অবকাশ, অবদান, অবনত, অবসর, অবজ্ঞতা, অবরোধ, অবহেলা। অনু: অনুকার, অনুক্রম, অনুগ্রহ, অনুজ্ঞা, অনুতাপ, অনুবাদ, অনুমান। নির: নির্গম, নির্জন, নির্দেশ, নির্দয়, নির্মল, নির্ভয়, নির্ণয়। দুর্ : দুর্গম, দুর্গতি, দুর্বার, দুর্জয়, দুরাশা, দুর্ভিক্ষ, দুর্লভ। বি: বিকাশ, বিগ্রহ, বিচার, বিধান, বিনয়, বিরাগ, বিষাদ, বিজয়। অধি: অধিকার, অধিবাস, অধিনায়ক, অধিষ্ঠান, অধিবেশ, অধিপতি। সু: সুগম, সুদিন, সুজলা, সুলভ, সুশ্রী। উৎ: উৎক্ষেপ, উচ্চারণ, উজ্জ্বল, উদ্দেশ্য, উৎপন্ন, উৎসব।পরি: পরিগ্রহ, পরিচয়, পরিধান, পরিমাণ, পরিণয়, পরিতাপ, পরিশ্রম। প্রতি: প্রতিকার, প্রতিগ্রহ, প্রতিজ্ঞা, প্রতিবাদ, প্রতিনিধি, প্রতিবেশ। অভি: অভিধান, অভিনয়, অভিসার, অভিভূত, অভিযোগ অতি: অতিক্রম, অত্যাচার, অতিকায়, অত্যন্ত, অতিরিক্ত, অতিশয়। অপি: অপিনিহত, অপিচ। উপ: উপকূল, উপকার, উপক্রম, উপগ্রহ, উপচার, উপমান। আ: আকার, আগ্রহ, আচার, আভাস, আহার। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল