বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসর্গ  প্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের উপসর্গ নিয়েআলোচনা করা হলো। # বাক্যে বাংলা উপসর্গযুক্ত শব্দের প্রয়োগ: ৮। আন: আনকোরা নতুন কাপড়টি ছিঁড়ে যাওয়ার কথা নয়। ৯। আগ: আগডালে বসে পাখিটা ডাকছে। ১০। আড়: শোয়া থেকে আড়মোড়া দিয়ে উঠে রানা আড়নয়নে তাকাল। ১১। বি: বিভূঁইয়ে নিঃসঙ্গতায় মন বিকল হয়ে হয়ে ওঠে। ১২। ভর: ভরদুপুরে রোদে না ঘোরাই ভালো। ১৩। স: সজোরে ধাক্কা দিয়ে সঠিক পথে চালাতে হবে। ১৪। সু: কর্তৃপক্ষের সুনজরে থাকলে উন্নতির সম্ভাবনা থাকে। ১৫। রাম: রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা। ৩. বিদেশি উপসর্গ:বিদেশি ভাষার যেসব উপসর্গ বাংলায় ব্যবহূত হয়, সেগুলোকে বিদেশি উপসর্গ বলে। আরবি, ফারসি ও ইংরেজি ভাষা থেকে এসব উপসর্গ বাংলায় এসেছে। যেমন: বে, ব, বাজে, বদ, বর, ফি, গর, নিম, দর, কার, কম, আম, খাস, লা, ফুল, হাফ, হেড, সাব ইত্যাদি। বিদেশি উপসর্গযোগে বাংলা শব্দ গঠনের উদাহরণ:বে: বে-আদব, বেনামী, বেরসিক, বেসামাল, বেহাত, বেহেড। ব: বকলম, বনাম, বদৌলত, বমাল। বাজে: বাজে খরচ, বাজে জমা। বদ: বজ্জাত, বদনাম, বদমেজাজ, বদরাগী, বদলোক। বর: বরখাস্ত, বরবাদ। ফি: ফিবছর, ফিসন। গর: গরমিল, গররাজি, গরহাজির। নিম: নিমখুন, নিমরাজি। দর: দরকাঁচা, দরদালান, দরপত্তনি। কার: কারখানা, কারবার, কারসাজি। কম: কমজোর, কমবখত। আম: আমদরবার, আমমোক্তার। খাস: খাসকামরা, খাসদখল, খাসমহল। লা: লাখেরাজ, লাচার, লাজওয়াব, লাওয়ারিশ। ফুল: ফুলশার্ট, ফুলটাইম, ফুলহাতা। হাফ: হাফনেতা, হাফটিকিট, হাফটাইম, হাফহাতা। হেড: হেডঅফিস, হেডপণ্ডিত, হেডমৌলভি, হেডমিস্ত্রি। সাব: সাব-অফিস, সাবজজ, সাবরেজিস্ট্রার। বিদেশি উপসর্গের বাক্যে প্রয়োগ:১। বে: বেরসিক লোকের কথায় বিরক্তি লাগে। ২। গর: ক্লাসে গরহাজির থাকলে জীবনে গরমিল ঘোচানো যায় না। ৩। কম: ঈমানের কমজোর থাকলে জীবনে অন্যায় প্রশ্রয় পায়। ৪। নিম: নিমরাজি হয়েছি সবার অনুরোধে। ৫। খাস: তার খাসকামরায় বসে অনেক কথা হলো। ৬। ফুল: ফুলশার্ট বলতে ফুলহাতা বোঝায়। ৭। হেড: হেডঅফিস থেকে কলকাঠি নাড়ে।