বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিরুক্ত শব্দ  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি বাংলা ২য় পত্রের দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা।প্রশ্ন: দ্বিরুক্ত শব্দ বলতে কী বোঝ? বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দের প্রয়োজনীয়তা কী?উত্তর: দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ, পদ বা অনুকার শব্দ রয়েছে যেগুলো একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, দুবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুবার প্রয়োগের নামই দ্বিরুক্ত শব্দ। যেমন: ‘আমার জ্বর জ্বর লাগছে। অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে প্রয়োগ। দ্বিরুক্ত শব্দের প্রয়োজনীয়তা: বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দ গঠনের বিশেষ গুরুত্ব রয়েছে। দ্বিরুক্ত শব্দ গঠনের মাধ্যমে ভাষার শব্দসম্ভার সমৃদ্ধ হয়। যথোপযুক্তভাবে বক্তব্য প্রকাশে সহায়তা করে। ভাষাকে ব্যঞ্জনাময় করে তোলার জন্য বৈচিত্র্যধর্মী শব্দের প্রয়োজনীয়তা রয়েছে। এর ফলে বাক্যে শ্রুতিমধুরতা আনে। মনের অনুভূতি প্রকাশে বিশেষ গুরুত্ব বহন করে। তাই বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম।প্রশ্ন: দ্বিরুক্ত শব্দ কয় প্রকার ও কী কী উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তর: দ্বিরুক্ত শব্দ নানা প্রকার হতে পারে। যেমন: (১) শব্দের দ্বিরুক্তি, (২) পদের দ্বিরুক্তি ও (৩) অনুকার দ্বিরুক্তি। ১. শব্দের দ্বিরুক্তি: একই শব্দ পরপর দুবার ব্যবহূত হয়ে বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ দ্বিরুক্তি বলে। যেমন: দিন, দিন, মাঠে মাঠে, ভালো ভালো ফল। ইত্যাদি।২. পদের দ্বিরুক্তি: বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তি বলে। যেমন: ঘণ্টায় ঘণ্টায় ওষুধ খাবে। সে মনে মনে চিন্তা করতে লাগল।৩. অনুকার দ্বিরুক্তি: কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য বোঝায়। যেমন: ঘেউ ঘেউ, মিউ মিউ, ইত্যাদি। প্রশ্ন: শব্দ দ্বৈত বা শব্দের দ্বিরুক্তি কীভাবে গঠিত হয়? এটা যে বিভিন্ন অর্থ প্রকাশ করে তার উদাহরণ দাও।উত্তর: শব্দ দ্বৈত একই শব্দ পরপর দুবার ব্যবহূত হয়ে বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ দ্বৈত বলে। যেমন: ভালো ভালো ফল। শব্দ দ্বৈত বিভিন্নভাবে গঠিত হতে পারে—১. একই শব্দ পরপর দুবার ব্যবহার করে। যেমন: ফোঁটা ফোঁটা পানি, বড় বড় আম ইত্যাদি।২. একই শব্দের সমার্থক শব্দ ব্যবহার করে, যেমন: ধন-দৌলত, খেলাধুলা ইত্যাদি। ৩. বিপরীতার্থক শব্দ ব্যবহার করে। যেমন: দেনা-পাওনা, ধনী-গরিব, ইত্যাদি।শব্দ দ্বৈত বিভিন্ন অর্থ প্রকাশ করে। তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো। ১. পুনরাবৃত্তি বোঝাতে= পথে, পথে।২. বহুত্ব বোঝাতে=নূতন নূতন৩. অবিলম্বে বোঝাতে= হাতে, হাতে।৪. সংযোগ বোঝাতে= চোখে চোখে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল