বাংলা ২য় পত্র
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।বাংলা ব্যাকরণ ১৩. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বা ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. অর্থতত্ত্ব খ. বাক্যতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. ধ্বনিতত্ত্ব ১৪. রূপতত্ত্বের অপর নাম কী? ক. বাক্যতত্ত্ব খ. শব্দতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ, পদক্রম ১৫. ‘প্রত্যয়’ ও ‘সমাস’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে১৬. বাক্যতত্ত্বের অপর নাম কী? ক. ভাষা খ. প্রাতিপদিক গ. পদক্রম ঘ. সাধিত শব্দ ১৭. ব্যাকরণ শব্দের ব্যুত্পত্তিগত অর্থ কী? ক. বিশেষভাবে জ্ঞাপন খ. বিশেষভাবে বিশ্লেষণ গ. বিশেষভাবে বিয়োজন ঘ. বিশেষভাবে সংযোজন ১৮. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ক. ড. উইলিয়াম কেরি খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ. ড. মি. এন বি হ্যালহেড১৯. মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে কী বলে?ক. সাধিত শব্দ খ. যৌগিক শব্দ গ. পদক্রম ঘ. পারিভাষিক শব্দধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন১। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?ক. ফলা খ. কার গ. রেখা ঘ. যুক্ত বর্ণ২। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?ক. ফল খ. ফলা গ. ফলাই ঘ. ফলক৩। কোনগুলো কণ্ঠধ্বনি?ক. ক খ গ ঘ ঙ খ. চ ছ জ ঝ ঞ গ. ট ঠ ড ঢ ণ ঘ. ত থ দ ধ ন৪। কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম ৫। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?ক. স্বরলোপ খ. সমীকরণ গ. অন্ত্যস্বরলোপ ঘ. স্বরসংগতি৬। পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?ক. বিপ্রকর্ষ খ. ধ্বনি বিপর্যয় গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি৭। বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?ক. ১১টি খ. ২৫টি গ. ৪০টি ঘ. ৫০টি ৮। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?ক. ৭টি খ. ৮টি গ. ১০টি ঘ. ৯টি ৯। তাড়নজাত ধ্বনি কোনটি?ক. চ, ছ খ. ড়, ঢ় গ. ড, ঢ ঘ. ত্, ং১০। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কী?ক. ন্+জ খ. ণ্+জ গ. ঞ্+জ ঘ. ঙ্+জ১১। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?ক. সমীভবন খ. ব্যঞ্জন বিকৃতি গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. বিষমীভবন ১২। কোনটি অঘোষ ‘হ’ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?ক. ক্ষ খ. ঃ গ. ং ঘ. ঁ১৩। কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?ক. স্বপ্ন>স্বপন খ. সত্য>সইত্য গ. বিলাত>বিলিতি ঘ. ধপধপ>ধপাধপ।সঠিক উত্তর: বাংলা ব্যাকরণ: ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক।ধ্বনিতত্ত্ব: ১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল