বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।ধাতু, কৃত্প্রত্যয় ও তদ্ধিতপ্রত্যয়১. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয়?ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু গ. যৌগিক ধাতু ঘ. কৃত্ ধাতু২. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?ক. ধাতু খ. প্রত্যয় গ. সমাস ঘ. উপসর্গ।৩. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?ক. স্ত্রীপ্রত্যয় খ. কৃত্প্রত্যয় গ. তদ্ধিতপ্রত্যয় ঘ. প্রত্যয়৪. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?ক. মহত্+ইমন খ. মহা+ইমা গ. মহা+ইম ঘ. মহি+ইমন৫. বাংলা ভাষায় ব্যবহূত বিদেশি ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?ক. হিন্দি খ. সংস্কৃত গ. বাংলা ঘ. ফারসি৬. ধাতু বা প্রকৃতির অন্ত্য ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?ক. উপধা খ. গুণ গ. ইং ঘ. সন্ধি৭. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু গ. যৌগিক ধাতু ঘ. ধাতু সংযোগ৮. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?ক. ভাষা সংক্ষেপণ খ. নতুন শব্দ গঠন গ. শব্দের মিলন ঘ. শব্দ সংকোচন৯. শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে কী যুক্ত হয়?ক. তদ্ধিতপ্রত্যয় খ. কৃত্প্রত্যয় গ. উপসর্গ ঘ. ধাতু১০. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?ক. ধাতুর্থক কর্ম খ. প্রযোজক কর্ম গ. ক্রিয়াকর্ম ঘ. প্রযোজ্যকর্ম১১. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?ক. তিন খ. দুই গ. চার ঘ. পাঁচ প্রকার১২. মৌলিক ধাতুর অপর নাম কী?ক. নাম ধাতু খ. সিদ্ধ ধাতু গ. প্রযোজক ধাতু ঘ. প্রযোজ্য ধাতু১৪. শব্দমূল কোনটি?ক. নাম প্রকৃতি খ. শব্দ প্রকৃতি গ. বিভক্তি ঘ. প্রত্যয়১৫. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?ক. প্রযোজক ধাতু খ. সাধিত ধাতু গ. কর্ম ধাতু ঘ. বাচ্য ধাতু।শব্দের শ্রেণীবিভাগ১. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ?ক. যৌগিক শব্দ খ. মৌলিক শব্দ গ. ক্রিয়ামূল ঘ. প্রত্যয়২. গঠন অনুসারে শব্দ কত প্রকার?ক. ২ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৩ প্রকার৩. উত্স অনুসারে শব্দ কত প্রকার?ক. ৫ প্রকার খ. ৪ প্রকার গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার৪. ‘মহাযাত্রা’ কোন ধরনের শব্দ?ক. যৌগিক শব্দ খ. যোগরুঢ় শব্দ।গ. রুঢ়ি শব্দ ঘ. সাধিত শব্দ।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:ধাতু, কৃত্প্রত্যয় ও তদ্ধিতপ্রত্যয়: ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক।শব্দের শ্রেণীবিভাগ: ১. ক ২. ক ৩. ক ৪. খ।