বঙ্গানুবাদ

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বঙ্গানুবাদ দেওয়া হলো।
16.
A boy may be very bad at subject like history, geography and even English. But he may be very clever with his hands; he may be able to make excellent models of airplane or of trains. If so, he might become a useful teacher at wood work, rather than an unhappy clerk in an office.
বঙ্গানুবাদ: একজন বালক ইতিহাস, ভূগোল এমনকি ইংরেজির মতো বিষয়ে ভালো নাও হতে পারে। কিন্তু সে বিভিন্ন শৈল্পিক কাজে দক্ষ হতে পারে; সে উজোড়াজাজ কিংবা ট্রেনের চমৎকার মডেল তৈরি করতে সক্ষম হতে পারে। যদি এমন হয়, তবে কোনো অফিসের অসুখী কেরানি হওয়ার চেয়ে সে কাঠের কাজের ভালো শিক্ষক হতে পারে।
17.
Books are men's best companions in life. You must have very good friend but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and do you much harm. But books are always ready to be your side. Some books may make you laugh. Some other may give you much pleasure.
বঙ্গানুবাদ: বই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সঙ্গী। তোমার অবশ্যই ভালো বন্ধু আছে, কিন্তু তোমার যখন দরকার হয়, তখন তুমি তাদের নাও পেতে পারো। তারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলতে পারে। তাদের মধ্যে দু-একজন অসাধু বলে প্রমাণিত হতে পারে এবং তারা তোমার যথেষ্ট ক্ষতিও করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকার জন্য প্রস্তুত আছে। কিছু বই তোমাকে হাসাতে পারে, আবার কিছু বই তোমাকে বেশ আনন্দ দিতে পারে।
18.
Cleanliness is a virtue. It is the habit of keeping the body and all other things free from dirts. Without a clean body one can not have a pure mind. Cleanliness keeps health. It is also a mark of politeness. Good health keeps mind healthy.
বঙ্গানুবাদ: পরিচ্ছন্নতা একটি গুণ। এটা শরীর ও অন্যান্য সবকিছু ময়লামুক্ত রাখার একটি অভ্যাস। পরিচ্ছন্ন দেহ ছাড়া একটি পবিত্র মন পাওয়া যায় না। পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষা করে। এটা ভদ্রতারও একটি লক্ষণ। সুস্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে।
19.
Education is the backbone of a nation. No progress can be possible without education. Ignorance is like darkness. So the light of education is necessary for society. Everybody will have to appreciate this truth. Students both boys and girls must be conscious of their responsibility. Otherwise the nation will not be able to see the light of hope.
বঙ্গানুবাদ: শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। অজ্ঞতা অন্ধকারতুল্য। সমাজের জন্য তাই শিক্ষার আলো দরকার। প্রত্যেককে এই সত্য উপলব্ধি করতে হবে। ছাত্র ও ছাত্রী উভয়কেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তা না হলে জাতি আশার আলো দেখতে সমর্থ হবে না।
সহকারী শিক্ষক