বাংলা ২য় পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১১প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া১। কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া২। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?ক. যৌগিক ক্রিয়া খ. অসমাপিকা ক্রিয়া গ. সমপিকা ক্রিয়া ঘ. কোনোটিই নয়৩। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?ক. বচনভেদে খ. বর্ণনাভেদে গ. অর্থভেদে ঘ. প্রয়োগভেদে ৪। কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়?ক. ইয়া>এ খ. ইলে>লে গ. ইতে>তে ঘ. ইনে>নে৫। সমাপিকা ক্রিয়া গঠিত হয় কীভাবে?ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়েগ. ধাতুর সঙ্গে বর্তমানকালের বিভক্তি যুক্ত হয়ে ঘ. ধাতুর সঙ্গে অতীতকালের বিভক্তি যুক্ত হয়ে৬। অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার?ক. বারো প্রকার খ. তিন প্রকার গ. দুই প্রকার ঘ. ছয় প্রকার ৭। ‘বৃষ্টি থেমে গেল’—যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?ক. অবিরাম অর্থ খ. ক্রমশ অর্থ গ. সমাপ্তি অর্থ ঘ. সম্ভাবনা অর্থ৮। ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?ক. আজ গেলেও যা, কাল গেলেও তা খ. তিনি গেলে কাজ হবে গ. চারটা বাজলে স্কুল ছুটি হবে ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে ৯। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে কী বলে?ক. বিধেয় কর্ম খ. প্রযোজক কর্ম গ. ধাতুর্থক কর্ম ঘ. দ্বিকর্মক ক্রিয়ার কর্ম ১০। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?ক. এখন আমি যেতে চাই খ. এখন ট্রেন ধরতে হবে গ. পদ্মফুল দেখতে সুন্দর ঘ. মেলা দেখতে ঢাকা যাব।বাংলা অনুজ্ঞা১। ‘ওখানে যাস না’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ গ. বিধান২। ‘আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন’—এই বাক্যে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক. আদেশ খ. প্রার্থনা গ. উপদেশ ঘ. অনুরোধ৩। ‘রোগ হলে ওষুধ খাবে’—ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে? ক. বিধান খ. আদেশ গ. অনুরোধ ঘ. অনুনয়৪। ‘কাল একবার এসো’—নিচের কোনটির উদাহরণ?ক. বর্তমান অনুজ্ঞা খ. ঘটমান বর্তমান গ. নিত্যবৃত্ত বর্তমান ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা ৫। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?ক. আমটা খাও খ. সবাই এখানে আসুন গ. সুখী হও ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো ৬। অনুজ্ঞা কোন কালে ব্যবহূত হয়? ক. বর্তমান ও ভবিষ্যৎ খ. ভবিষ্যৎ ও অতীত গ. বর্তমান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া: ১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ।বাংলা অনুজ্ঞা: ১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল