বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।কারক ও বিভক্তি১. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?ক. ঐকদেশিক খ. অভিব্যাপক গ. বৈষয়িক ঘ. ভাবাধিকরণ২. কারক (কৃ+ণক) শব্দটির অর্থ কী?ক. যা পদকে সম্পাদন করে খ. যা সমাসকে সম্পাদন করে গ. যা ক্রিয়া সম্পাদন করে ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে৩. ‘আমার গানের মালা আমি করব কারে দান’—নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?ক. করণে সপ্তমী খ. কর্মে দ্বিতীয়া গ. কর্তায় সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী৪. স্বত্বত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে?ক. কর্তৃ খ. কর্ম গ. সম্প্রদান ঘ. অপাদান৫. ‘পুকুরে মাছ আছে’—এখানে ‘পুকুরে’ কোন অধিকরণ কারক?ক. বৈষয়িক অধিকরণ খ. ভাবাধিকরণ গ. অভিব্যাপক অধিকরণ ঘ. ঐকদেশিক অধিকরণ৬. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’—‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা৭. নৌকা ঘাটে বাঁধা—‘ঘাটে’ কোন কারকের কোন বিভক্তি?ক. কর্মে দ্বিতীয়া খ. করণে সপ্তমী গ. অধিকরণে সপ্তমী ঘ. অপাদানে পঞ্চমী৮. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?ক. চতুর্থী খ. পঞ্চমী গ. ষষ্ঠী ঘ. সপ্তমী৯. ‘করণ’ শব্দটির অর্থ কী?ক. যা থেকে কিছু বিচ্যুত হয় খ. যাকে স্বত্বত্যাগ করে দান গ. যন্ত্র-সহায়ক বা উপায় ঘ. ক্রিয়া সম্পাদনের সময়১০. ‘মৃত জনে দেহ প্রাণ’—নিম্নরেখ পদটি কোন কারকের কোন বিভক্তি?ক. কর্মে দ্বিতীয়া খ. কর্মে সপ্তমী গ. সম্প্রদানে চতুর্থী ঘ. সম্প্রদানে সপ্তমী১১. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?ক. শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী খ. ষষ্ঠী, দ্বিতীয়া গ. দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য ঘ. শূন্য, তৃতীয়া, ষষ্ঠী১২. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?ক. পরীক্ষায় নকল করা ভালো নয় খ. ফুল তুলতে এলেম বনে গ. পাখিকে ঢিল মারলে কেন ঘ. রাত শেষ হয়ে এল১৩. ‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি?ক. রাজার রাজ্য খ. বাটির দুধ গ. দেশের লোক ঘ. রোজার ছুটি১৪. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?ক. কে, রে খ. র, এর গ. এ, য়, তে ঘ. দ্বারা, দিয়ে, কর্তৃক১৫. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক, তাকে কী বলে? ক. সন্ধি খ. সমাস গ. কারক ঘ. বিভক্তি।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:কারক ও বিভক্তি: ১. ক ২. গ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ।