বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৪প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।কারক ও বিভক্তি১৮. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’—এই বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকের কোন বিভক্তি?ক. কর্মে সপ্তমী খ. করণে সপ্তমী গ. অধিকরণে সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী১৯. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কী বলে?ক. মুখ্য কর্ম খ. গৌণ কর্ম গ. সমধাতুজ কর্ম ঘ. উদ্দেশ্য কর্ম২০. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?ক. ‘যে’ বা ‘তে’ খ. ‘এ’ বা ‘এতে’ গ. ‘র’ বা ‘এর’ ঘ. ‘থেকে’ বা ‘চেয়ে’২১. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?ক. কর্ম কারক খ. করণ কারক গ. সম্প্রদান কারক ঘ. কর্তৃ কারক২২. কোনটিতে কর্ম কারকে শূন্য বিভক্তি?ক. ডাক্তার ডাকো খ. লোকমুখে শোনা গ. বিপদে যেন না করি ভয় ঘ. জলকে চল২৩. ভাবাধিকরণে সব সময় কোন বিভক্তি যুক্ত হয়?ক. পঞ্চমী খ. ষষ্ঠী গ. সপ্তমী ঘ. সবগুলো২৪. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?ক. সমাস খ. কারক গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ২৫. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ কী?ক. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না গ. বিভক্তি যুক্ত হয় না ঘ. কর্তা নিজে ক্রিয়া সমাধা করে২৬. ভাবাধিকরণ কারকে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়?ক. দ্বিতীয়া বিভক্তি খ. শূন্য বিভক্তি গ. ষষ্ঠী বিভক্তি ঘ. সপ্তমী বিভক্তি২৭. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?ক. শূন্য খ. ষষ্ঠী গ. দ্বিতীয়া ঘ. চতুর্থী।অনুপ্রাস১. অনুসর্গ কী?ক. শব্দ বিভক্তি খ. উপসর্গ গ. ক্রিয়া বিভক্তি ঘ. অব্যয়২. অনুসর্গ কী কাজ করে?ক. বিভক্তির কাজ করে খ. শব্দের অর্থ স্পষ্টতর করে গ. শব্দের অর্থের পরিবর্তন করে ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে৩. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’—এই বাক্যে ‘বিনে’ অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে?ক. সঙ্গে খ. প্রয়োজনে গ. নিমিত্তে ঘ. ব্যতিরেকে/অভাবে৪. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’—এখানে ‘বিনা’ কী?ক. উপসর্গ খ. অনুসর্গ গ. বিভক্তি ঘ. কারক৫. ‘শত্রুর সহিত সন্ধি চাই না’—এখানে ‘সহিত’ অনুসর্গ কী অর্থে ব্যবহূত হয়েছে?ক. অবধি অর্থে খ. সমগামিতা অর্থে গ. বিনা অর্থে ঘ. সমসূত্রে অর্থে।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:কারক ও বিভক্তি: ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ক ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. খ।অনুপ্রাস: ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল