বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৫প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অনুপ্রাস৬. ‘শরতের পরে আসে বসন্ত’—বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?ক. বিরতি খ. অবধি গ. স্বল্প বিরতি ঘ. দীর্ঘ বিরতি৭. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’—‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?ক. ব্যাপার খ. প্রার্থনা গ. নিমিত্ত ঘ. প্রসঙ্গ।৮. ‘সীমার মাঝে অসীম তুমি’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?ক. ব্যাপ্তি অর্থে খ. ঐকদেশিক অর্থে গ. মধ্যে অর্থে ঘ. নিকট অর্থে৯. ‘নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে’ বাক্যে অনুসর্গ কোনটি?ক. নিমেষ খ. তরে গ. ইচ্ছা ঘ. বিকট১০. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো?ক. বিনা, সনে, পরে খ. মরিমরি, বাঃ, বেশ গ. যেমন, যথা, যত ঘ. টুংটাং, শনশন, টলমল১১. যেসব অব্যয়সূচক শব্দ কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তিরূপে ব্যবহূত হয়, তাদের কী বলে?ক. নাম প্রকৃতি খ. কৃৎ প্রত্যয় গ. উপসর্গ ঘ. অনুসর্গ১২. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?ক. উপসর্গ খ. কর্মপ্রবচনীয় গ. প্রত্যয় ঘ. বিভক্তি১৩. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?ক. অনু, উপ খ. পক্ষে, জন্যে গ. যেন, যে ঘ. কিংবা, নতুবাবাক্য প্রকরণ১। সরল উদ্দেশ্য কাকে বলে?ক. পদক্রম অনুসারী কর্তৃপদকে খ. একবচন সংবলিত কর্তৃপদকে গ. একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে ঘ. সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে২। ভাষার মূল উপকরণ কী?ক. ধ্বনি খ. বাক্য গ. শব্দ ঘ. বর্ণ৩। ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?ক. গুরুচণ্ডালী খ. আকাঙ্ক্ষার ভুল প্রয়োগ গ. উপমার প্রয়োগ ভুল ঘ. দুর্বোধ্যতা৪। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. ইচ্ছা৫। ‘ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি’—এক কথায় প্রকাশ কোনটি?ক. জিতেন্দ্রিয় খ. ইন্দ্রজিত গ. জীবন্মৃত ঘ. কৃতদার৬। একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?ক. আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা খ. আকাঙ্ক্ষা ও আসত্তি, বাকবিধি ও যোগ্যতা গ. আসত্তি ও যোগ্যতা ঘ. আকাঙ্ক্ষা ও আসত্তি৭। বাক্যের মৌলিক উপাদান কী?ক. যোগ্যতা খ. আসত্তি গ. আকাঙ্ক্ষা ঘ. শব্দ।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:অনুপ্রাস: ৬. ঘ ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ।বাক্য প্রকরণ: ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ।