বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৬প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।বাক্য প্রকরণ৮। ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’—এর এক কথায় প্রকাশ কোনটি?ক. অনিবার্য খ. দুর্নিবার গ. দুর্দমনীয় ঘ. রোরুদ্যমান৯। ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’—তাকে এক কথায় কী বলে?ক. উরগ খ. ক্ষণপ্রভা গ. অনুসূয়া ঘ. অনুচ্চার্য১০। ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি’— উদাহরণটি কোন বাক্যের?ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. সংযুক্ত বাক্য১১। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. পূর্ণতা ঘ. যোগ্যতা১২। আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা—এই তিনটি একটি বাক্যের কী?ক. অংশ খ. বৈশিষ্ট্য গ. গুণ ঘ. প্রকারভেদ১৩। ‘আমার হূদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল’—বাক্যটিতে কোন দোষ আছে?ক. বাগধারার দোষ খ. গুরুচণ্ডালী দোষ গ. উপমার ভুল প্রয়োগ ঘ. বাহুল্য দোষ১৪। ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’—বাক্যটি কোন বাক্যের উদাহরণ?ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য গ. জটিল বাক্য ঘ. মিশ্র বাক্য১৫। বাক্যে এক পদের পদ অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?ক. আকাঙ্ক্ষা খ. যোগ্যতা গ. আসত্তি ঘ. অর্থসংগতিবাক্য ও উক্তি পরিবর্তন১। অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন হতে পারে?ক. বিশেষ্যের খ. বিশেষণের গ. ক্রিয়ার ঘ. সর্বনামের২। ‘তার যেন আসা হয়’—বাক্যটি কোন বাচ্য?ক. কর্তৃবাচ্য খ. ভাববাচ্য গ. কর্মবাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য৩। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?ক. উত্তম পুরুষের খ. মধ্যম পুরুষের গ. নাম পুরুষের ঘ. উত্তম ও মধ্যম পুরুষের৪। কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?ক. প্রথমা খ. দ্বিতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী৫। পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?ক. প্রশ্ন জিজ্ঞাসায় খ. চিরন্তন সত্যের বর্ণনায় গ. অনুজ্ঞাসূচকভাবে ঘ. আবেগ প্রকাশে৬। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্তৃবাচ্য।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:বাক্য প্রকরণ: ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ক। বাক্য ও উক্তি পরিবর্তন: ১. গ ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ।